হোসেনপুর এস.পি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ৯০ বছর পূর্তিতে পূর্ণমিলনী।
রুবেল মিয়া,সোনারগাঁও কন্ঠঃ সোনারগাঁওয়ে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলায় ৯০ বছর পূর্তি উপলক্ষে হোসেনপুর এস.পি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের পূর্নমিলনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ শে মার্চ) অত্র বিদ্যালয়ের প্রধান উদ্যোক্তা মোঃবজলুর রহমান (সি.আই.পি)'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন (এম.পি)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ-২ আসনের সাংসদ মোঃনজরুল ইসলাম বাবু, প্রধানমন্ত্রীর সাবেক বিশেষ সহকারী সেলিমা খাতুন,স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাবিব মোঃহালিমুজ্জামান, বাংলাদেশ পুলিশের (এ.আই.জি,স্পেশাল ব্রাঞ্চ) মাহবুব হোসেন, নারায়নগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের সাবেক সাংসদ আবদুল্লাহ আল কায়সার হাসনাত, উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম, জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম,মোঃ আবুল কালাম আজাদ (সি আই.ডি ডিবিশনের ডি. আই.জি), অত্র বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি এম.এ আউয়াল,উপদেষ্টা কর্ণেল মোঃ জহিরুল হক খাঁনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ।

একটি মন্তব্য পোস্ট করুন