অপ্রতিরোধ্য পিরোজপুর পারইরেটস টানা জয়ে সেমি ফাইনালে।
রুবেল মিয়া, সোনারগাঁও কন্ঠঃ
সোনারগাঁওয়ে টানটান উত্তেজনায় শ্বাসরুদ্ধকর দর্শক মাতানো ক্রিকেট খেলায় জয়ের হাসি হেসে সেমিফাইনালে পৌছে গেলো অপ্রতিরোধ্য ইঞ্জিঃমাসুম চেয়ারম্যানের পিরোজপুর পাইরেটস অব মেঘনা দলের খেলোয়াড় ও সমর্থকরা।
বৈদ্দ্যেরবাজার ইয়াং টাইগারস কে ২৯ রানে হারিয়ে পিরোজপুর পাইরেটস অব মেঘনা এ জয় পান।
রোববার দুপুরে সোনারগাঁও পৌরসভার শেখ রাসেল স্টেডিয়ামে অনুষ্ঠিত সোনারগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে কোয়াটার ফাইনালের দ্বিতীয় খেলায় সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের দল পিরোজপুর পাইরেটস অব মেঘনা, বৈদ্দ্যেরবাজার ইউপি চেয়াম্যান আবদুর রউফ'র দল বৈদ্দ্যেরবাজার ইয়াং টাইগারস অংশ নেন।
সকাল থেকে মাঠ দর্শকে পরির্পূণ হয়ে যায়। দর্শক মন মাতানো খেলায় কানায় কানায় ভরে উঠেছে শেখ রাসেল স্টেডিয়াম। দুই জন জনপ্রতিনিধি দলের খেলা উপভোগ করতে হাজার হাজার লোকজন উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন।
খেলার শুরুতে পিরোজপুর পাইরেটস অব মেঘনা টস জিতে ব্যাটিং করে ২০ ওভারে ১৮৮ রান করে টার্গেট ছুড়ে দেন বৈদ্দ্যেরবাজার ইয়াং টাইগারসকে। খেলা শেষে পিরোজপুর পাইরেটস অব মেঘনা ২৯ রানে জয় পায়। খেলা শেষে বিজয়ী দলকে পুরস্কার বিতরণ করা হয়।
এই নিয়ে টানা ৪র্থ জয় পেলেন ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম চেয়ারম্যানের নেতৃত্বাধীন অপ্রতিরোধ্য ক্রিকেট দল "পিরোজপুর পাইরেটস অব মেঘনা।"

একটি মন্তব্য পোস্ট করুন