ইঞ্জিনিয়ার মাসুম "অষ্টধাতু বাতের আংটি" সেই হবে নৌকার মাঝিঃ পিরোজপুরবাসী
এদিকে পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি জাকির হোসেন নির্বাচন করবেন বলে ঘোষনা দিয়ে সংখ্যামাত্র কয়েকজন লোক নিয়ে তার নিজ এলাকায় উঠান বৈঠক করেছেন। তিনি ইতিমধ্যে নৌকা প্রতিকের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। কিন্তু তার বিরুদ্ধে স্থানীয় এলাকাবাসী নানা ধরনের অভিযোগ ও হত্যা,চাদাবাজি,মাদকের একাধিক মামলা থাকায় তার নিজ পরিবার ছাড়া কোনো সমর্থন নেই। অত্র ইউনিয়নে সে কোনো উন্নয়নমূলক কাজ না করায় কারো দ্বারপ্রান্তে যেতে পারছেন না বলেও জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
এদিকে, করোনাকালে যখন সোনারগাঁওয়ের সকল জনপ্রতিনিধি গাঁ ডাকা দিয়ে শুয়ে ছিলো তখন নিজের জীবন বাজি রেখে পিরোজপুর ইউনিয়ন সহ পুরো সোনারগাঁওয়ে সরকার ও তার ব্যক্তিগত উদ্যোগে ত্রাণসামগ্রী নিয়ে বর্তমান চেয়ারম্যান ইঞ্জিয়ার মাসুম ছুটে গেছেন করোনা আক্রান্তরোগীসহ সর্বস্তরের মানুষের দ্বারপ্রান্তে। প্রতিদিন সকাল থেকে রাত বিরতিহীনভাবে অসহায় মানুষের সেবায় নিয়োজিত ছিলেন। পেয়েছেন "মানবিক চেয়ারম্যান" হিসেবে পুরো বাংলাদেশে খ্যাতি। সরকার থেকে পেয়েছেন শ্রেষ্ঠ চেয়ারম্যানের পুরষ্কার।
এলাকাবাসী আরো বলেন, ইঞ্জিনিয়ার মাসুম সন্ত্রাসের আতঙ্ক, অসহায় গরীবের আশ্রয়স্থল। তার কাছে কখনো কেউ সাহায্যের জন্য গিয়ে খালি হাতে ফিরে আসে নি।পুরো ইউনিয়নকে তিনি সাজিয়েছেন উন্নত ও আধুনিক ইউনিয়ন হিসেবে। প্রতিটি ইউনিয়েন যোগাযোগ ব্যবস্থা করেছে উন্নত, প্রতিটি গ্রামের রাস্তা ও কালভার্ট নির্মাণ করেছেন তার ব্যাক্তিগত উদ্যোগে। করোনাকালে যখন এলাকার নামধারী নেতারা ঘরের ভেতর ঘুমে ব্যস্ত ঠিক তখনই তিনি স্থানীয় স্কুল, কলেজ,মাদ্রাসাসহ সকল সরকারি -বেসরকারী প্রতিষ্ঠানে সচেতনতা ও অসহায় মানুষদের সাহায্য করতে ব্যস্ত৷ এই ইউনিয়নে তার মতো মানুষের উপকারের অবদান আমরা সাধারণ মানুষ জীবন দিয়ে ও শোধ করতে পারবো না৷
নির্বাচনী প্রার্থী ও মনোনয়নের ব্যাপারে এলাকাবাসী জানায়, এখন নির্বাচন আসছে কতো কাক নামের কাউয়া আমাদের পিরোজপুরে আসবে কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না ইঞ্জিনিয়ার মাসুম অষ্টধাতু বাতের আংটি সেই হবে নৌকার মাঝি।
নির্বাচন নিয়ে জানতে চাইলে বর্তমান চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম জানান,মানুষ আমাকে ভালোবেসে চেয়ারম্যান বানিয়েছেন বিগত বছরগুলোতে আমি আমার সাধ্যমতো চেয়েছি ইউনিয়নবাসীসহ পুরো সোনারগাঁওবাসীর পাশে থাকতে কতোটুকু পেরেছি তারাই ভালো বলতে পারবে৷ তারা যদি চায় আমি আবার নির্বাচন করবো। আমি ছোটবেলা থেকেই আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত আমি আমার দলকে সম্মান করি, ভালোবাসি৷ দল যদি আমার কার্যক্রম দেখে সন্তুষ্ট হয় আমার উপর আস্থা রাখে। যদি আমাকে নৌকা প্রতীক দিয়ে নির্বাচন করার সুযোগ প্রদান করেন। অবশ্যই আমি নির্বাচন করবো এবং আমার ভালোবাসার প্রিয় মানুষগুলোর সেবায় নিজেকে বিলিয়ে দিবো।
একটি মন্তব্য পোস্ট করুন