তারুণ্যের সোনারগাঁ ফাউন্ডেশন এর উদ্যোগে বারদীতে ৭০০র্শ অসহায়দের মাঝে ফ্রি চিকিৎসা প্রধান
সোনারগাঁও কন্ঠ, হুমায়ুন কবিরঃ
সোনারগাঁও উপজেলার বারদী ইউনিয়নের রিবর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে (২৪ডিসেম্বর) শুক্রবার সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিনা মুল্যে দুস্ত অসহায়দের মাঝে এই সেবা প্রধান করা হয়।
তারুণ্যের সোনারগাঁ ফাউন্ডেশনের তরুণ সমাজ কর্মীদের নিজস্ব অর্থায়নে বারদী ইউনিয়ন সহ আস পাশের কয়েটি ইউনিয়ন থেকে
অসহায় দরিদ্র মানুষ এই সেবা গ্রহন করতে আসেন।
এবিষয়ে তারুণ্যের সোনারগাঁ ফাউন্ডেশনের সমাজ কর্মীরা বলেন।
আমাদের এই সংগঠন অরাজনৈতিক ও সেবা মুলক সংগঠন আমাদের সাধ্য মত আজ সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়ন ৭০০র্শ মানুষকে সেবা দিতে সক্ষম হয়েছি।
এবং আগামীতে আরো বড় পরিশরে সমগ্র সোনারগাঁ তথা নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন গ্রাম অঞ্চলে এই সেবা অব্যহত রাখার চেষ্টা করবো।
মুমূর্ষ রুগীর প্রাণেন টানে এগিয়ে আসুন রক্ত দানে
স্লোগান কে সামনে রেখে আমরা এগিয়ে চলছি
আমাদের আজকের আয়োজনে চিকিৎসা সেবায় রয়েছে
বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় পরীক্ষা।
ডায়াবেটিস নির্ণয় পরীক্ষা।
এমবিবিএস ডাক্তারদের তত্ত্বাবধানে মেডিকেল সেবা প্রদান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিসিমপুর এর বাংলাদেশী কান্ট্রি ডিরেক্টর ও তারুণ্যের সোনারগাঁ এর উপদেষ্টা মোহাম্মদ শাহ আলম,
উপদেষ্টা মোঃ মোজাম্মেল হক, সাংবাদিক ইউসুফ আলী,সাংবাদিক হুমায়ুন কবির, সোনারগাঁওয়ের করোনা যুদ্ধা টিমের সদস্য মোঃ সানাউল্লাহ, মোঃ ফারুক, সাখাওত হোসেন,
উপদেষ্টা রোকনুজ্জামান রোকন, মোঃ আমিন হোসেন, বর্তমান মেম্বার ৮ নং ওয়ার্ড,
ফরিদা ইয়াসমিন, বর্তমান মহিলা মেম্বার ৭,৮,৯,
হাজী মোঃ নাজমুল হোসেন, বর্তমান মেম্বার ৯ নং ওয়ার্ড,
মোঃ সাইদুর রহমান সুমন, সাবেক মেম্বার ৭ নং ওয়ার্ড এবং বারদীর গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন
একটি মন্তব্য পোস্ট করুন