[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

সোনারগাঁওয়ে অপরাধ দমন সভা অনুষ্ঠিত

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন

 


নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও কন্ঠঃ

 সোনারগাঁও উপজেলা নোয়াগাঁও ইউনিয়নের ধন্দীবাজারে অপরাধ দমন সভা অনুষ্ঠিত হয়েছে। ১২জানুয়ারী বিকালে সোনারগাঁও উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ধন্দীবাজারে আড়াই হাজার দুই নব নির্বাচিত চেয়ারম্যান ও জামপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান নোয়াগাঁও ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানের উদ্যোগে অপরাধ দমন সভা অনুষ্ঠিত হয়েছে। নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সামসুল আলম সামসুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. সামসুল ইসলাম ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান,হাইজাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আলী হোসেন, জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হুমায়ুন কবির ভুঁইয়া,বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মো.মাহবুবুর রহমান,উচিৎপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.ইসমাইল হোসেন ভুইয়া,তালতলা বাজার তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ মো আবু সাঈদ, সোনারগাঁও থানার ওসি তদন্ত মো.শফিক ইসলাম। উপস্থিত ছিলেন সনমান্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো.শাহাজাহান ভুইঁয়া,সোনারগাঁও উপজেলা মহিলা সম্পাদিকা ও ইডেন কলেজের ছাত্র লীগ নেত্রী সমাজসেবক মো.মজিবুর রহমান, ইউপি সদস্য মো.ইমতিয়াজ আহমেদ নীরব,ইউপি সদস্য সাকিব হাসান জয়,ইউপি সদস্য মো.মনির হোসেন,সোনারগাঁও প্রেসক্লাবের সদস্য,দৈনিক বাংলাদেশের আলো পএিকার সাংবাদিক ও জামপুর ইউনিয়ন পরিষদের ০৭নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য মো.নাসির উদ্দিন প্রমূখ। এসময় আরো উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের মহিলা সদস্যগন সহ ধন্দীবাজার কমিটির সদস্যগন ও নোয়াগাঁও ও জামপুর ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিবর্গগন উপস্থিত ছিলেন। উক্ত অপরাধ দমন সভায় প্রধান অতিথির বক্তব্যে এড.সামসুল ইসলাম ভুইয়া বলেন,এই সোনারগাঁওকে ডাকাতি,মাদক ব্যবসায়ী,জুয়ারীদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় আগুন দিয়ে জ্বালিয়ে দিব। এবং সভাপতি চেয়ারম্যান সামসুল আলম সামসু চেয়ারম্যান জানান আমার নোয়াগাঁও ইউনিয়নে ডাকাতদের বিরুদ্ধে জিহাদ ঘোষনা করেন। সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মো.হাফিজুর রহমান জানান আজ থেকে সোনারগাঁওয়ে কোন ডাকাতি হতে দেওয়া যাবেনা। 


এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন