[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

বৈদ্যেরবাজার ছাত্রদলের ক্রিকেট টূর্ণামেন্টের উদ্বোধন

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন

 


সোনারগাঁ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়ন ছাত্রদল কতৃক আয়োজিত ক্রিকেট টূর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে 

শুক্রবার(২৪ জানুয়ারি) বিকেলে বৈদ্যের বাজার এলাকার রামগঞ্জ বালু মাঠ প্রাঙ্গনে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে  

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক খাইরুল ইসলাম সজিব। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বারী,বৈদ্যের বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি তাজুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মেম্বার, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক,বৈদ্যের বাজার ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও ইউনিয়ন বিএনপির  ছাত্রবিষয়ক সম্পাদক মোকাররম হোসেন আলভী,বিএনপি নেতা দিলুন,যুবদল নেতাআমিনুল,কালাম হোসেন জয়,সোহাগ,মাহফুজ,ছাত্রদল নেতা আলবি,সিফাত,মেরাজ প্রমুখ,

 প্রধান অতিথির বক্তব্যে খাইরুল ইসলাম সজিব বলেন,একমাত্র খেলাধুলাই পারে তরুন সমাজকে মাদকমুক্ত করতে। মাদকমুক্ত সমাজ গড়তে হলেসর্বস্তরের মানুষদের খেলাধুলার দিকে তরুনদেরকে সহযোগীতা ও আগ্রহী করে তুলতে হবে। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি সোনারগাও থানার অসি ভারপ্রাপ্ত কর্মকর্তা  মোহাম্মদ আব্দুল বারী বলেন,খেলাধুলা এই সমাজে যত বৃদ্ধি পাবে সমাজ থেকে ততোই মাদকদ্রব্য কমতে শুরু করবে। তরুণ সমাজকে খেলাধুলার আকৃষ্ট করার সর্বোচ্চ সহযোগীতার আশ্বাস দেন তিনি।

ছাত্রদল নেতা আলভী নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গ ও প্রশাসনের সকল দায়িত্বরত ব্যক্তিদেরকে খেলাধুলার পরিবেশ নিশ্চিত ও মাদক নিয়ন্ত্রণের প্রতি যথাযথ ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানান


এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন