[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

সোনারগাঁবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা নোবেল মীর

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন




সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সোনারগাঁ উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সোনারগাঁ থানা বিএনপির সহ-যুববিষয়ক সম্পাদক নোবেল মীর। তিনি দেশবাসী ও বিশেষ করে সোনারগাঁবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।


​নোবেল মীর বলেন, ঈদুল ফিতর মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের মাঝে বয়ে আনে অনাবিল আনন্দ। এই আনন্দ কেবল উদযাপনের নয়, বরং তা সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন গড়ে তোলার এক মহান উপলক্ষ।


​তিনি সাম্য, মৈত্রী ও ভ্রাতৃত্বের চেতনায় উজ্জীবিত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, আমাদের মূলমন্ত্র হওয়া উচিত পারস্পরিক ভালোবাসা ও সামাজিক দায়বদ্ধতা। ঈদের এই পবিত্র ক্ষণে আসুন আমরা যার যার অবস্থান থেকে সমাজের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়াই। সবার সাথে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মধ্যেই ঈদের প্রকৃত সার্থকতা নিহিত।


​পরম করুণাময় আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা জানিয়ে এই যুব নেতা আরও বলেন, মানুষের জীবন থেকে সব দুঃখ-জরা ও মহামারি দূরীভূত হোক। প্রতিটি মানুষের জীবনে প্রবাহিত হোক সুখ-শান্তি ও সমৃদ্ধির ধারা।


​শুভেচ্ছা বার্তার শেষে তিনি আবারও উপজেলার সর্বস্তরের মানুষকে ঈদ মোবারক জানিয়ে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন