[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

৫ আগষ্টে লুট হওয়া সাউন্ড গ্রেনেডসহ পুলিশি সরঞ্জাম উদ্ধার

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন



সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের লাহাপাড়া এলাকায় বিশেষ অভিযানে ৫ আগস্টে লুট হওয়া সাউন্ড গ্রেনেডসহ বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ পুলিশি সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৯ এপ্রিল) বিকেল ৩টার দিকে পুলিশ সূত্রে জানা যায়, নরসিংদীর শিবপুর উপজেলার ইটাখোলা এলাকা থেকে ডাকাতি হওয়া একটি তেলবাহী গাড়ির তথ্য ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

এ অভিযানে নেতৃত্ব দেন সার্কেল পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসপি সালাউদ্দিন কাদের। 

সোনারগাঁ থানা পুলিশের সহযোগিতায় পৌরসভার লাহাপাড়া এলাকায় মাহাবুব সরকারের পাঁচতলা ভবনের নিচতলায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যায় বলে জানা গেছে। তবে ঘটনাস্থল থেকে ৫ আগস্টে পুলিশের কাছ থেকে লুট হওয়া সাউন্ড গ্রেনেড, হেলমেট, লাঠিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

এ ঘটনায় সোনারগাঁ থানার বৈদ্যের বাজার এলাকার হামছাদি গ্রামের বাসিন্দা মো. আজিজুল (পিতা: নুর মোহাম্মদ) কে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করেছে পুলিশ।

সার্কেল এসপি সালাউদ্দিন কাদের জানান, ডাকাতি হওয়া তেলের গাড়ির সূত্র ধরেই এ অভিযান পরিচালনা করা হয়। উদ্ধার হওয়া সরঞ্জামের মধ্যে ৫ আগস্টে লুট হওয়া গুরুত্বপূর্ণ পুলিশি উপকরণ রয়েছে। জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন