[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে আয়ের সুযোগ বাড়াবে: এমপি মান্নান

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন

 

সোনারগাঁ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পাঁচ শতাধিক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সভাকক্ষে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে গ্রীষ্মকালীন তিল ও উফসী আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ আজহারুল ইসলাম মান্নান। উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা।

প্রধান অতিথির বক্তব্যে সাংসদ আজহারুল ইসলাম মান্নান বলেন, কৃষকই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। বর্তমান সরকার কৃষিকে আরও আধুনিক ও লাভজনক করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ধরনের প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে আয়ের সুযোগ বাড়াবে। বিশেষ করে তিল ও আউশ ধানের আবাদ বৃদ্ধির মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, কৃষকদের পাশে থেকে তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা আমাদের দায়িত্ব। প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থা গড়ে তুলতে এয়ার ফ্লো মেশিনের মতো আধুনিক সরঞ্জাম কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সঠিকভাবে এসব উপকরণ ব্যবহার করে উৎপাদন বৃদ্ধি করতে হবে।

অনুষ্ঠানে বক্তারা কৃষি খাতে সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন এবং কৃষকদের এসব সুবিধা কাজে লাগিয়ে অধিক উৎপাদনে এগিয়ে আসার আহ্বান জানান।


এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন