শম্ভুপুরা ইউনিয়নকে উন্নত ও বৈষম্যহীন জনপদ হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য - চেয়ারম্যান প্রার্থী নোবেল মীর
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের দুর্গাপ্রসাদ এলাকার রুস্তম মঞ্জিলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পীরে কামেল হযরত রুস্তম আলী শাহ্ মাইজ ভান্ডারীর বাৎসরিক ওরশ শরীফ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মে) রাতে এক বর্ণাঢ্য বাউল গানের আসরের আয়োজন করা হয়। আধ্যাত্মিক ভাবধারার এই তাত্ত্বিক ও মারফতি গানের লড়াইয়ে মেতে ওঠেন দেশের খ্যাতনামা দুই বাউল শিল্পী টিটু সরকার নগরী ও মিতু সরকার।
শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব হাজী সাবেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব কামরুজ্জামান।
অনুষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সোনারগাঁ উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ও শম্ভুপুরা ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ নোবেল মীর। সহ-উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউপি সচিব জনাব মহিউদ্দিন দেওয়ান।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা হিসেবে দিকনির্দেশনা প্রদান করেন ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সাবেক কর্মকর্তা জনাব আব্দুল কাদির খাঁন সাহেব এবং সহ-উপদেষ্টা হিসেবে ছিলেন নয়াগাঁও এলাকার বিশিষ্ট সমাজসেবক মোঃ জসিম উদ্দিন।
নোবেল মীর বলেন, বাউল গান আমাদের মাটির গান, আমাদের শিকড়ের গান। পীর-আউলিয়াদের স্মরণে আয়োজিত এই ধরনের অনুষ্ঠান মানুষের আত্মশুদ্ধি লাভ করতে সাহায্য করে। এই সুন্দর আয়োজনের সাথে যুক্ত সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই এবং সামাজিক যেকোনো ভালো কাজে আমার সহযোগিতা সবসময় অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, শম্ভুপুরা ইউনিয়নের সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে কাঙ্ক্ষিত উন্নয়ন ও নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। অবহেলিত এই জনপদের রাস্তাঘাট, শিক্ষা ও চিকিৎসাব্যবস্থার আধুনিকায়ন এখন সময়ের দাবি। আমি আপনাদের সন্তান হিসেবে কথা দিচ্ছি, আগামী দিনে সুখে-দুঃখে সবসময় আপনাদের পাশে থাকব। শম্ভুপুরা ইউনিয়নের প্রতিটি গ্রামকে একটি উন্নত ও বৈষম্যহীন জনপদ হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য।
দুর্গাপ্রসাদের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব মোঃ আরিফুল ইসলাম সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -১নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী জনাব মোঃ আমিরুল সরকার, সমাজসেবক আবু সিদ্দিক মাস্টার, মোঃ মিরাজ মিয়া, দ্বীন ইসলাম, ডা. মোস্তফা কামাল, নুরুল আমিন, ফারুক আহম্মেদ, নাছির উদ্দিন, বিএনপি নেতা ও সমাজসেবক মোঃ ওয়াজকোরনী ফরাজী, সাংবাদিক রইস উদ্দিন রিপন, বাবুল সরদার এবং তাহেরপুর হাজী লাল মিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক সদস্য এম.এ সালাম ভূঁইয়া।
এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক আনোয়ার হোসেন, সমাজসেবক চান মিয়া ফকির, সার্ভেয়ার আমিন জসিম উদ্দিন, সাংবাদিক আশরাফুল আলম, সমাজসেবক মোঃ শহিদুল্লাহ এবং মোঃ মিঠুন আহম্মেদ মিঠু।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব শাকিল আহম্মেদ এবং এশিয়ান টিভির সাংবাদিক জনাব পারভেজ আহম্মেদ। এছাড়া অনুষ্ঠানটি সফল করতে সৌদি প্রবাসী জনাব রুবেল আহম্মেদ ও মালয়েশিয়া প্রবাসী গীতিকার রাসেল সরকার সার্বিক সহযোগিতা প্রদান করেন।
রাতভর চলা এই বাউল গানের আসরে দূর-দূরান্ত থেকে আসা শতশত ভক্ত ও শ্রোতাকুল পরম শান্তিতে আধ্যাত্মিক সুধা ও বাউল সঙ্গীত উপভোগ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন