জনপ্রিয়তার শীর্ষে শম্ভুপুরা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে মেম্বার পদ প্রার্থী তছলিম হাছান রানা
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে সর্বস্তরের মানুষের মুখে মুখে এখন একটাই নাম জনপ্রিয়তার শীর্ষে থাকা তরুণ সমাজসেবক ও জনপ্রিয় মেম্বার পদপ্রার্থী তছলিম হাছান রানা।
নবীনগর, এলাহী নগর, মোল্লাপাড়া, দশদোনা, নয়াগাঁও এবং জনতারশীর্ষে এলাকা নিয়ে গঠিত ৫নং ওয়ার্ডের সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। ইতিমধ্যেই এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, সামাজিক ঐক্য প্রতিষ্ঠা এবং করোনাকালীন ও পরবর্তী সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তিনি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
এলাকার স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা গেছে, তছলিম হাছান রানা দীর্ঘদিন ধরে অবহেলিত ৫নং ওয়ার্ডের মানুষের সুখে-দুঃখে পাশে আছেন। তরুণ এই সমাজসেবক মেম্বার পদপ্রার্থী হিসেবে মাঠে নামায় সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
নয়াগাঁও ও মোল্লাপাড়া এলাকার কয়েকজন প্রবীণ ভোটার জানান, আমরা এমন একজন জনপ্রতিনিধি চাই, যাকে বিপদে-আপদে সবসময় পাশে পাওয়া যায়। তছলিম হাছান রানা আমাদের এলাকার সন্তান, সে সবসময় মানুষের কল্যাণে কাজ করে। এবার আমরা তাকেই ৫নং ওয়ার্ডের মেম্বার হিসেবে দেখতে চাই।
মেম্বার পদপ্রার্থী তছলিম হাছান রানা বলেন, আমি পদের লোভে নয়, বরং অবহেলিত ৫নং ওয়ার্ডের নবীনগর, এলাহী নগর, মোল্লাপাড়া, দশদোনা ও নয়াগাঁও এলাকার মানুষের অধিকার ফিরিয়ে দিতে এবং এই অঞ্চলকে একটি আধুনিক ও মাদকমুক্ত মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে প্রার্থী হয়েছি। জনগণই আমার শক্তি। আমি বিশ্বাস করি, আগামী নির্বাচনে ৫নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষ আমাকে জয়যুক্ত করে এলাকার উন্নয়ন করার সুযোগ দেবেন।

একটি মন্তব্য পোস্ট করুন