[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

কোটি টাকার গ্যাস চুরি, সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন

 

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে দীর্ঘ দিন ধরে পরিচালিত ৪টি চুনা কারখানা উচ্ছেদ করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

সোমবার (২৯ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার পৌরসভার টিপুরদী, মল্লিকপাড়া ও পিরোজপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

​জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনিম সোহানার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই উচ্ছেদ অভিযান চালানো হয়।

অভিযানে অবৈধ সংযোগে ব্যবহৃত পাইপ, বার্নারসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। এছাড়া, কারখানা পরিচালনায় সহযোগিতার দায়ে কামাল হোসেন নামে একজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

​তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক সুরজিত কুমার জানান, একটি অসাধু চক্র দীর্ঘ দিন ধরে টিপুরদী ও পিরোজপুর এলাকায় অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে চুনা কারখানা পরিচালনা করছিল। এসব অবৈধ সংযোগের কারণে সরকার প্রতি মাসে কোটি টাকা রাজস্ব হারাচ্ছিল।

​তিনি আরও বলেন, ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতে কারখানা দুটির অবৈধ গ্যাস সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করা হয়েছে। এরপর এক্সকাভেটর দিয়ে কারখানার স্থাপনা ও অবকাঠামো গুঁড়িয়ে দেওয়া হয়। সরকারি সম্পদ রক্ষা এবং রাজস্ব ক্ষতি রোধে অবৈধ সংযোগের বিরুদ্ধে তিতাস গ্যাসের এমন কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

​অভিযানকালে তিতাস গ্যাসের প্রকৌশলী তৌফিকুর রহমান ও জহুরুল ইসলাম, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং তিতাস গ্যাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন