সোনারগাঁয়ে দৃষ্টিনন্দন "বিশ্বেশ্বর পোদ্দার ভবন"-এর উদ্বোধন হতে যাচ্ছে- আসছেন শিক্ষামন্ত্রী
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঐতিহ্যবাহী পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে নিজস্ব অর্থায়নে নির্মিত ৪ তলা বিশিষ্ট দৃষ্টিনন্দন "বিশ্বেশ্বর পোদ্দার ভবন"-এর শুভ উদ্বোধন হতে যাচ্ছে।
১৩ জুন (শনিবার) বিকাল ৩:০০ ঘটিকায় বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে নবনির্মিত এই ভবনের উদ্বোধন করা হবে।
বিদ্যালয় সূত্র জানায়, পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের গর্বিত প্রাক্তন ছাত্র, ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি এবং পানাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট শিল্পপতি বাবু অমল পোদ্দার (সিআইপি) সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে এই আধুনিক চারতলা ভবনটি নির্মাণ করে দিয়েছেন। শিক্ষার পরিবেশ উন্নয়ন ও শিক্ষার্থীদের আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতেই তাঁর এই মহতী উদ্যোগ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ড. আ ন ম এহছানুল হক মিলন (এম.পি.)। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ - ৩ আসনের সাংসদ আজহারুল ইসলাম মান্নান ও জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজিব।


একটি মন্তব্য পোস্ট করুন