বহিষ্কারাদেশ প্রত্যাহার হতে পারে, না:জেলা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক সজীবের!
সোনারগাঁ প্রতিনিধি: বহিষ্কারাদেশ প্রত্যাহার ও দলীয় পদ ফিরে পেতে পারেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে ও জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীব।
বুধবার (৮জুলাই) জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, সজীবের বিরুদ্ধে দলীয়ভাবে অভ্যন্তরীণ তদন্ত চলছে। তদন্তে যদি নির্দোষ প্রমাণ হয় এবং সে (সজীব) যদি আবেদন করে তাহলে অবশ্যই দল সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে।
এসময় যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন, অভিযোগ উঠার সাথে সাথেই তাকে অব্যাহতি দেওয়া হয়েছে তদন্তের স্বার্থে। দলের ইমেজ যেন ক্ষুন্ন না হয় সেজন্য দল থেকে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে।
ঐদিনই শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দলীয় পদ (যুগ্ম আহ্বায়ক, নারায়ণগঞ্জ জেলা যুবদল) থেকে বহিষ্কার করা হয় তাকে।

একটি মন্তব্য পোস্ট করুন