[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

সোনারগাঁয়ে পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন

 


সোনারগাঁ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি : ঐতিহাসিক পানাম নগরীর হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে এর প্রবেশদ্বারে ধ্বংস হয়ে যাওয়া প্রাচীন সেতুটি পুনরায় নির্মাণের দাবি উঠেছে।

শুক্রবার সকালে সোনারগাঁওয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটির উদ্যোগে পানাম নগরীর সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এই দাবি জানান স্থানীয় সচেতন নাগরিক ও প্রত্নপ্রেমীরা।

​মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, পানাম নগরীর প্রবেশমুখে ঐতিহ্যের ধারক একটি ছোট্ট প্রাচীন সেতু ছিল। কিন্তু ২০০১ সালের পরবর্তী সময়ে প্রভাবশালী মহল কর্তৃক সেতুটি ভেঙে ফেলা হয়, যা স্থানীয় ইতিহাস ও স্থাপত্যের প্রতি চরম অবমাননা। বক্তারা অবিলম্বে প্রত্নতাত্ত্বিক গুরুত্ব বিবেচনায় সেতুটি আগের আদলে এবং নিজস্ব স্থাপত্যশৈলী বজায় রেখে পুনর্নির্মাণের জোর দাবি জানান।

​সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটির আহ্বায়ক, কবি ও প্রাবন্ধিক শাহেদ কায়েসের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সাপ্তাহিক সোনারগাঁও পরিক্রমার প্রধান সম্পাদক আরিফুর রহমান, কমিটির সদস্য সচিব ও সাংবাদিক রবিউল হুসাইন, যুগ্ম আহ্বায়ক কবি ও সংগঠক রহমান মুজিব, সোনারগাঁও সাহিত্য নিকেতনের সভাপতি আসমা আখতারী, শিক্ষা ও গবেষণা সম্পাদক কবি মোয়াজ্জেনুল হক, সাংগঠনিক সম্পাদক মোফাখখার সাগর, উদীচী শিল্পগোষ্ঠী সোনারগাঁও শাখার সভাপতি শংকর প্রকাশ, সাংবাদিক বিল্লাল হোসেন, সুমন আল হাসান ও প্রকৌশলী বাবুল মোল্লা প্রমুখ।

​বক্তারা আরও বলেন, পানাম নগরী কেবল একটি পর্যটন কেন্দ্র নয়, এটি বাংলার স্থাপত্য শিল্পের এক অনন্য নিদর্শন। এর প্রবেশপথের সেতুটি পুনর্নির্মাণ করা হলে এই ঐতিহাসিক স্থাপনাটি তার পূর্ণাঙ্গ রূপ ফিরে পাবে এবং পর্যটকদের কাছে এর গুরুত্ব আরও বৃদ্ধি পাবে। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এই প্রাচীন ঐতিহ্য পুনরুদ্ধারের আহ্বান জানান তারা।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন