[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

​প্রাথমিকে "ট্যালেন্টপুল বৃত্তি" পেল মেধাবী শিক্ষার্থী শিথিল

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন

 


নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও কন্ঠ: শিক্ষার আলোয় আলোকিত হচ্ছে ভট্টপুর। প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এর প্রকাশিত ফলাফলে (২০২৬) আবারও সাফল্যের স্বাক্ষর রেখেছে ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। এবার বিদ্যালয়টির হয়ে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে মেধাবী শিক্ষার্থী মেহজাবিন আলম শিথিল(১১)

মেহেজাবিন আলম শিথিল উপজেলার বৈদ্দ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া এলাকার শিক্ষানুরাগী সোনারগাঁ ক্যাপিটাল স্কুলের পরিচালক খাইরুল আলমের মেয়ে.।

​শিথিলের এই অসাধারণ সাফল্যে পরিবার, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে বইছে আনন্দের বন্যা। নিজের মেধা ও কঠোর অধ্যবসায়ের পাশাপাশি অভিভাবকদের উৎসাহ এবং শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা তাকে এই পর্যায়ে নিয়ে এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

​শিথিলের এই অর্জনের পেছনে বিদ্যালয়ের শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য। বিশেষ করে সম্প্রতি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মহিলা প্রধান শিক্ষক হিসেবে ভূষিত হওয়া জনবা বি. আর. বিলকিছ ম্যাডামসহ বিদ্যালয়ের সকল শিক্ষকের নিরলস পরিশ্রম ও মানসম্মত শিক্ষাদান পদ্ধতি বিদ্যালয়টিকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। তাদের স্নেহ ও সঠিক তদারকিতেই বিদ্যালয়টি ধারাবাহিকভাবে এমন গৌরবময় সাফল্য অর্জন করে চলেছে।

​শিথিলের এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়ে তার উজ্জ্বল ভবিষ্যৎ ও সুস্বাস্থ্য কামনা করেছেন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং অভিভাবক মহল।

​সাফল্যের এই ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় থাকবে এবং শিথিলের মতো শিক্ষার্থীরা দেশ ও দশের মুখ উজ্জ্বল করবে—এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন