[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

সোনারগাঁয়ে আওয়ামী লীগের ‘অপতৎপরতা ও নৈরাজ্যে’র প্রতিবাদে যুবদলের মশাল মিছিল

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন

 


সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের যেকোনো ধরনের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মশাল মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীরা।

​শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টায় উপজেলার ব্যস্ততম মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা আজহারুল ইসলাম মান্নানের রাজনৈতিক সচিব খায়রুল ইসলাম সজীবের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

​মিছিলটি মোগরাপাড়া চৌরাস্তা এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। হাতে প্রজ্জ্বলিত মশাল ও বিশাল মোটরসাইকেল বহর নিয়ে এতে অংশ নেন যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীরা নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের দোসরদের নৈরাজ্যের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদী স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন।

​মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে যুবদল নেতৃবৃন্দ বলেন, গণতন্ত্র, শান্তি, জননিরাপত্তা ও মানুষের মৌলিক অধিকার রক্ষায় রাজপথে আমরা ঐক্যবদ্ধ। কোনো প্রকার অন্যায়, ষড়যন্ত্র কিংবা নৈরাজ্য বরদাশত করা হবে না। দেশের সার্বিক শৃঙ্খলা রক্ষায় যেকোনো অপতৎপরতা শক্ত হাতে প্রতিহত করতে আমরা প্রস্তুত।

​উক্ত মশাল মিছিলে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দীপু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাউসার আহমেদ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক হযরত আলী রানা ও জাহের আলী, যুবদল নেতা করিম রহমান, রাকিবুল হাসান, সোহেল রানা, ওমর ফারুক টিটু।

​এছাড়া অন্যান্যদের মধ্যে আরও অংশ নেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জহিরুল ইসলাম জনি, পৌর ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ শিকদার সহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।


এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন