[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

আমি আপনাদের সন্তান হিসেবে পাশে থাকতে চাই- চেয়ারম্যান প্রার্থী শহিদ সরকার

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন

  



​সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চরগোয়ালদী জামে মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন পিরোজপুর ইউনিয়নের আসন্ন চেয়ারম্যান পদপ্রার্থী শহিদ সরকার। এসময় তিনি সকলের দোয়া, সার্বিক সমর্থন ও সহযোগিতা কামনা করেন।


​ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জুম্মার নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এই গণসংযোগটি পরবর্তীতে চরগোয়ালদীর ভেতরের সড়কগুলো অতিক্রম করে ব্যস্ততম পাচানি বাজার এলাকায় গিয়ে শেষ হয়। গণসংযোগ চলাকালে তিনি প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন।




​ পিরোজপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী শহিদ সরকার বলেন, আমি আপনাদের সন্তান, আপনাদেরই ভাই। চাটুকারিতা ও অন্যায়ের ঊর্ধ্বে উঠে অবহেলিত পিরোজপুর ইউনিয়নকে একটি মানবিক, নিরাপদ, মাদকমুক্ত ও আধুনিক মডেল ইউনিয়নে রূপান্তর করাই আমার জীবনের মূল লক্ষ্য। চরগোয়ালদী তথা ২ নম্বর ওয়ার্ডের সার্বিক অবকাঠামোগত উন্নয়ন, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং যুবসমাজকে সঠিক পথে রাখতে আপনাদের এই দোয়া ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি।


তিনি আরও বলেন, আমি অবহেলিত পিরোজপুর ইউনিয়নকে একটি আধুনিক, শিক্ষাবান্ধব, মাদকমুক্ত ও সুশাসনে সমৃদ্ধ এলাকা হিসেবে গড়ে তুলতে চাই। চরগোয়ালদীসহ সমগ্র ২ নম্বর ওয়ার্ডের মানুষের সুখে-দুঃখে সবসময় পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকতে চাই। ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনগণের অধিকার বাস্তবায়নে আপনাদের মহামূল্যবান দোয়া ও সার্বিক সমর্থনই আমার মূল চালিকাশক্তি।


​ এলাকার সাধারণ মানুষ ও প্রবীণ ব্যক্তিবর্গ তাদের অনুভূতি ব্যক্ত করে বলেন, আমরা এমন একজন প্রতিনিধি চাই যিনি বিপদে-আপদে সবসময় আমাদের পাশে থাকবেন। শহিদ সরকার দীর্ঘদিন ধরে নিরহংকারভাবে এলাকার মানুষের সেবা করে যাচ্ছেন। ধর্মীয় ও সামাজিক যেকোনো শুভ কাজে তিনি সবসময় অগ্রণী ভূমিকা রাখেন। একজন সৎ ও সমাজসেবক মানুষ হিসেবে আমরা তাঁকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই এবং আমাদের পূর্ণ সমর্থন তাঁর সাথেই থাকবে।


​এসময় চরগোয়ালদী জামে মসজিদের পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক ও বিপুল সংখ্যক সাধারণ মুসল্লি উপস্থিত ছিলেন। নামাজ শেষে এলাকার শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

 

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন