[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

বারদীতে চেয়ারম্যান প্রার্থী সেলিমের নির্বাচনী গণসংযোগ : "মানুষের ভালোবাসাই আমার শক্তি"

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন




​সোনারগাঁও প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সেলিম হোসেন দিপু ৪নং ওয়ার্ডের শান্তিরবাজার হাটে সর্বস্তরের সাধারণ মানুষ ও স্থানীয় ব্যবসায়ীদের সাথে এক নির্বাচনী কুশল বিনিময় ও গণসংযোগ কর্মসূচি পালন করেন । 


বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে এই গণসংযোগে সর্বস্তরের মানুষের উপচে পড়া ভিড় ও অকৃত্রিম সাড়া লক্ষ্য করা যায়।

​গণসংযোগকালে শান্তিরবাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের আন্তরিক ভালোবাসা, হাসিমুখের অভ্যর্থনা এবং উষ্ণ সাড়ায় চেয়ারম্যান প্রার্থী সেলিম হোসেন দিপু গভীরভাবে আবেগাপ্লুত হয়ে পড়েন। এ সময় এলাকার সম্মানিত মুরুব্বিগণ এবং বিপুল সংখ্যক যুবসমাজ তাঁর সাথে উপস্থিত থেকে সার্বিক সমর্থন জানান এবং উৎসাহ ও সাহস জোগান।


​জনসাধারণের উদ্দেশ্যে চেয়ারম্যান প্রার্থী সেলিম হোসেন দিপু বলেন, আমি পদ-পদবির জন্য নয়, মানুষের পাশে থাকার জন্য, অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর জন্য এবং বারদী ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও শান্তির জন্য কাজ করতে চাই। শান্তিরবাজারের মানুষের ভালোবাসা ও মুরুব্বিদের দোয়াই আমার পথচলার সবচেয়ে বড় অনুপ্রেরণা।


​তিনি আরও বলেন, ইনশাআল্লাহ, আপনাদের এই অকৃত্রিম ভালোবাসা ও দোয়া সঙ্গে নিয়ে আজীবন জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখব। সকলের সহায়তায় একটি স্বপ্নের ও সমৃদ্ধ বারদী গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য।


​গণসংযোগে স্থানীয় মুরুব্বিদের দোয়া, পরামর্শ এবং যুবসমাজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকায় ব্যাপক উৎসবমুখর পরিবেশ ও নির্বাচনী উদ্দীপনা বিরাজ করছে।


এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন