হামছাদী ধনপুর সরকারি প্রা: বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠন, সভাপতি বাবুল ও সহ-সভাপতি আজহারুল
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ১০৬ নং হামছাদী ধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ব্যবস্থাপনা (ম্যানেজিং) কমিটি আনুষ্ঠানিকভাবে গঠন করা হয়েছে। এতে মোঃ বাবুল হোসেন সভাপতি এবং মোঃ আজহারুল ইসলাম সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুর ২টায় বিদ্যালয় কার্যালয়ে সকল সদস্যের উপস্থিতিতে আয়োজিত সভায় এ কমিটি গঠন করা হয়। নির্বাচন ও কমিটি গঠন কার্যক্রম পরিচালনার দায়িত্বে ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ও রিটার্নিং অফিসার শেখ সাহিদা আকতার।
নবগঠিত কমিটিতে তামান্না আক্তার বিদ্যোৎসাহী সদস্য, আবদুর রহিম শিক্ষক প্রতিনিধি এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা আক্তার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন।
কমিটিতে অন্যান্যদের মধ্যে অভিভাবক সদস্য পদে আল আমিন, ছানাউল্লাহ, মোর্শেদা আক্তার ও মারুফা আক্তার অন্তর্ভুক্ত হয়েছেন। এছাড়া উচ্চ বিদ্যালয় প্রতিনিধি হিসেবে ইসরাত জাহান প্রিয়া, জমিদাতা প্রতিনিধি নুরুল ইসলাম এবং ওয়ার্ড মেম্বার মোঃ নজরুল ইসলাম সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
কমিটি গঠনকালে বৈদ্যেরবাজার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ নবীর হোসেন প্রধান, সাধারণ সম্পাদক আকবর শেঠ, সাবেক মেম্বার মোঃ আবু ছিদ্দিক, ৬ নম্বর ওয়ার্ড মেম্বার মোঃ দেলোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নবগঠিত এই কমিটি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

একটি মন্তব্য পোস্ট করুন