[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

বারদী ৪ নং ওয়ার্ড মেম্বার পদ প্রার্থী নুরু মোহাম্মদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন




​সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার পদ প্রার্থী ও ইউনিয়ন কৃষক দলের সহ-সভাপতি নুরু মোহাম্মদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণীত, মিথ্যা ও বিতর্কিত তথ্য ছড়িয়ে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার অভিযোগ উঠেছে। একটি কুচক্রমহলের এমন ভিত্তিহীন অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।


​শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলার মান্দেরপাড়া এলাকায় আয়োজিত এ সংবাদ সম্মেলনে গণমাধ্যমের সামনে নিজের অবস্থান পরিষ্কার করেন।


​সংবাদ সম্মেলনে নুরু মোহাম্মদ অত্যন্ত ক্ষোভের সঙ্গে বলেন, আজ কয়েকটি গণমাধ্যমে আমাকে জড়িয়ে যে উদ্দেশ্যপ্রণীত সংবাদ প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও কল্পনাপ্রসূত। আমার সম্মান ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই একটি স্বার্থান্বেষী মহল সাংবাদিক ভাইদের ভুল তথ্য সরবরাহ করে এ ধরনের ভিত্তিহীন সংবাদ প্রকাশ করিয়েছে।


​নিজের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের বিবরণ দিয়ে তিনি আরও বলেন, গত ৫ আগস্টের পর থেকে বারদী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সুখে-দুঃখে আমি এলাকাবাসীর পাশে থেকে আসছি। সবসময় সাধ্যমতো উন্নয়নমূলক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করেছি। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি ৪নং ওয়ার্ডের মেম্বার পদ প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পর থেকেই একটি কুচক্রী মহল আড়ালে থেকে আমার বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্র ও অপপ্রচারে মেতে উঠেছে।


​তিনি দাবি করেন, এলাকায় তাঁর রাজনৈতিক ও সামাজিক গ্রহণযোগ্যতা এবং দিন দিন বৃদ্ধি পাওয়া জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়েই প্রতিপক্ষ মহলটি এ ধরনের হীন পথ বেছে নিয়েছে। তিনি এই মনগড়া ও ভিত্তিহীন খবরের তীব্র প্রতিবাদ জানিয়ে ৪নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে কোনো ধরনের বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার জন্য বিনীত আহ্বান জানান।


​সংবাদ সম্মেলনে নুরু মোহাম্মদের সমর্থনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ শতাধিক এলাকাবাসী উপস্থিত ছিলেন। উপস্থিত স্থানীয় বাসিন্দারাও নুরু মোহাম্মদের বিরুদ্ধে করা অপপ্রচারের তীব্র নিন্দা জানান এবং আগামী নির্বাচনে তাঁর পাশে থাকার দৃঢ় ব্যক্ত করেন। পাশাপাশি এ ধরনের অপপ্রচার কারীদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনার জোর দাবি জানান।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন