জনগণের হক দোড়গোড়ায় পৌঁছে দেওয়াই হবে প্রথম কাজ : চেয়ারম্যান প্রার্থী শহিদ সরকার
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের দুধঘাটা মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন পিরোজপুর ইউনিয়নের আসন্ন চেয়ারম্যান পদপ্রার্থী শহিদ সরকার। এসময় তিনি সকলের দোয়া, সার্বিক সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
শুক্রবার (৯ অক্টোবর) জুম্মার নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এই গণসংযোগটি পরবর্তীতে দুধঘাটা মধ্যপাড়া ভেতরের সড়কগুলো অতিক্রম করে ব্যস্ততম দুধঘাটা বাজার এলাকায় গিয়ে শেষ হয়। গণসংযোগ চলাকালে তিনি প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন।
নামাজ শেষে উপস্থিত মুসল্লি ও এলাকাবাসীর উদ্দেশ্যে পিরোজপুর ইউনিয়নের আসন্ন চেয়ারম্যান পদপ্রার্থী শহিদ সরকার বলেন, পিরোজপুর ইউনিয়নকে একটি সুসংগঠিত, উন্নত ও শান্তিময় মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। আমি আপনাদেরই সন্তান। চেয়ারম্যান হিসেবে নয়, সেবক হিসেবে সবসময় আপনাদের সুখে-দুঃখে পাশে থাকতে চাই। অবহেলিত পিরোজপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা ও যুবসমাজের কর্মসংস্থানে কাজ করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ। আপনারা আমার ওপর বিশ্বাস রাখুন এবং আগামী নির্বাচনে আপনাদের মূল্যবান দোয়া, সমর্থন ও পূর্ণ সহযোগিতা দিয়ে আমাকে সেবার সুযোগ দিন।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে পিরোজপুর ইউনিয়ন যে উন্নয়ন ও সুশাসন থেকে বঞ্চিত, পিরোজপুরকে সুসংগঠিত, উন্নত ও শান্তিময় মডেল ইউনিয়ন করাই মূল লক্ষ্য। জনগণের হক জনগণের দোড়গোড়ায় পৌঁছে দেওয়াই হবে আমার প্রথম কাজ। কোনো স্বজনপ্রীতি বা বৈষম্য এখানে স্থান পাবে না। অবহেলিত পিরোজপুরকে সোনারগাঁয়ের বুকে একটি আলোকিত ও সুশাসিত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে আমি আমার সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত
এসময় এলাকার প্রবীণ ব্যক্তিত্ব ও জুম্মার নামাজে আসা একাধিক মুসল্লি তাদের প্রতিক্রিয়া জানান। স্থানীয় প্রবীণ বাসিন্দারা বলেন, শহিদ সরকার আমাদের সুখে-দুঃখে সবসময় পাশে দাঁড়ান। তিনি একজন সৎ, কর্মী ও সামাজিক মানুষ। আমরা পিরোজপুর ইউনিয়নের উন্নয়ন ও ইতিবাচক পরিবর্তন দেখতে চাই। এমন একজন যোগ্য মানুষ নেতৃত্ব দিলে এলাকার উন্নয়ন ত্বরান্বিত হবে বলে আমরা বিশ্বাস করি।
কুশল বিনিময়কালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, তরুণ সমাজ এবং শত শত ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন। তারা শহিদ সরকারের নির্বাচনী শুভকামনা জানান এবং তার জন্য বিশেষ দোয়া করেন।


একটি মন্তব্য পোস্ট করুন