[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

সোনারগাঁয়ে তিতাসের অভিযানে ৫টি অবৈধ কারখানা উচ্ছেদ

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন



সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে বড় ধরনের অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। জোবিঅ-সোনারগাঁও-এর উদ্যোগে রোববার (২২ ফেব্রুয়ারি) দিনব্যাপী পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫টি অবৈধ চুন ও ঢালাই কারখানা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।


​অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট  সুহা তাবিল এবং তিতাস গ্যাসের সোনারগাঁও আঞ্চলিক বিপণন অফিসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) প্রকৌশলী শফিউল আউয়াল।


​নির্বাহী ম্যাজিস্ট্রেট সুহা তাবিল নেতৃত্বে পরিচালিত এই অভিযানে উপজেলার ৫টি স্পটে ভাট্টিগুলো শনাক্ত করা হয়। 


তিতাস কর্তৃপক্ষ জানায়, মোট ৩টি চুন কারখানার ৮টি ভাট্টি ধ্বংস করা হয়েছে। এর মধ্যে পিরোজপুর এলাকায় একটি সচল ভাট্টি এবং বাকিগুলোর বেজ এক্সক্যাভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। ঝাউচর এলাকায় ২টি অবৈধ ঢালাই কারখানার ভাট্টি উচ্ছেদ করা হয়েছে।


​তিতাস গ্যাস কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, এই অভিযানের ফলে প্রতি ঘণ্টায় মোট ১৭০০০ ঘনফুট লোড বিচ্ছিন্ন করা হয়েছে। এর ফলে প্রতিদিন সরকারের প্রায় ২,১৩,৬০৬ টাকার সমপরিমাণ গ্যাস সাশ্রয় হবে। অভিযানে প্রায় ৩০ ফুট বিভিন্ন ব্যাসের অবৈধ পাইপ অপসারণ ও জব্দ করা হয়েছে।


অভিযানকালে তিতাসের কারিগরি কর্মকর্তাদের পাশাপাশি ফায়ার সার্ভিস ও বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন।


অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুহা তাবিল বলেন , জাতীয় সম্পদ গ্যাস চুরি করে যারা ব্যক্তিগত বিলাসিতার পাহাড় গড়ছে, তারা দেশ ও দশের শত্রু। আমরা এখানে কোনো দয়া বা সহানুভূতি দেখাতে আসিনি। যারা অবৈধ সংযোগ দিয়ে রাষ্ট্রের কোটি কোটি টাকা আত্মসাৎ করছে, তাদের শেকড় উপড়ে ফেলাই আমাদের লক্ষ্য। জনস্বার্থে ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় আমাদের এই জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।




এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন