রিপোর্ট প্রিন্ট

শেয়ার করুনঃ



ধানের শীষকে বিজয়ের লক্ষ্যে সোনারগাঁও পৌরসভায় বিএনপির নির্বাচনী সভা

 

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভায় বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের পক্ষে ধানের শীষ প্রতীককে বিজয়ের লক্ষ্যে এক বিশাল নির্বাচনী গণসংযোগ ও সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে পৌরসভার ২নং ওয়ার্ডের গোয়ালদী খানবাজার এলাকায় অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও ২নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আবু সালেহ মুসা। সভা সঞ্চালনা করেন পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক হযরত আলী রানা।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মোতালেব কমিশনার।

প্রধান অতিথির বক্তব্যে খাইরুল ইসলাম সজিব বলেন,ধানের শীষ শুধু একটি প্রতীক নয় এটি নিপীড়িত মানুষের আশা-ভরসার নাম। দীর্ঘদিন ধরে সোনারগাঁওবাসী উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। আজহারুল ইসলাম মান্নান একজন ত্যাগী, পরীক্ষিত ও জনবান্ধব নেতা। তাকে বিজয়ী করতে হলে ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে।

তিনি আরও বলেন,এই নির্বাচন শুধু একজন প্রার্থীকে বিজয়ী করার লড়াই নয়, এটি ন্যায়বিচার, গণতন্ত্র ও মানুষের অধিকার পুনরুদ্ধারের সংগ্রাম। আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন, ইনশাআল্লাহ ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না।

সভায় আরও উপস্থিত ছিলেন মোস্তাক আহমেদ, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহের আলী, আল-আমিন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন,পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক ফরহাদ শিকদার, সাজ্জাদ হোসেন তানজিল।  

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রতন মেম্বার, মামুন ভূইয়া, লতিফ হোসেন, এডভোকেট সোলায়মান, ইকবাল ভূইয়া, মুন্না ভূইয়া, বাবর ভূঁইয়া, বাকিবিল্লাহ আহমেদ, সেলিম মনির হোসেন, জয়নাল আবেদীন বাপ্পি, জাহিদ, আমিরুল, শাওন, রিজভী, মামুন, সাগর, সাইদুলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং স্থানীয় এলাকাবাসী।

সভা শেষে নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আজহারুল ইসলাম মান্নানকে বিজয়ী করার অঙ্গীকার ব্যক্ত করেন।

0/আপনার মতামত জানান