[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

তিতাসের অভিযান অব্যাহত, ৩ টি অবৈধ চুন কারখানা উচ্ছেদ

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন

 


সোনারগাঁ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় আবারও কঠোর অভিযানে নেমেছে তিতাস কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিনব্যাপী পরিচালিত এক বিশেষ মোবাইল কোর্ট অভিযানে উপজেলার পৌরসভা ও আষাড়িয়ারচর এলাকায় তিনটি অবৈধ চুন কারখানা উচ্ছেদ করে গ্যাস সংযোগ স্থায়ীভাবে বিচ্ছিন্ন করা হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ-এর সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, উপজেলার দত্তপাড়া, আদমপুর ও আষাঢ়িয়ার চর এলাকায় দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র অবৈধভাবে গ্যাস ব্যবহার করে চুন উৎপাদন করে আসছিল। মোবাইল কোর্টের মাধ্যমে এসব কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং এক্সক্যাভেটরের সাহায্যে স্থাপনাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়।

তিতাস গ্যাসের হিসাব অনুযায়ী, উচ্ছেদকৃত ছয়টি ভাট্টিতে প্রতি ঘণ্টায় প্রায় ১২,০০০ ঘনফুট গ্যাস অবৈধভাবে ব্যবহৃত হচ্ছিল। এই সংযোগগুলো বিচ্ছিন্ন করার ফলে সরকারের দৈনিক আনুমানিক ২,৪৪,০০০ টাকা মূল্যের গ্যাস সাশ্রয় হবে। সংশ্লিষ্টরা বলছেন, এ পরিসংখ্যানই প্রমাণ করে অবৈধ গ্যাস ব্যবহারকারীরা কীভাবে দেশের অর্থনীতির ক্ষতি করছিল।

অভিযান চলাকালে কারখানা মালিক বা দায়িত্বরত কাউকে পাওয়া না গেলেও তিতাস কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে, অবৈধ সংযোগকারীদের বিরুদ্ধে নিয়মিত আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। রাষ্ট্রীয় গ্যাস সম্পদ লুণ্ঠনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে বলে জানানো হয়েছে।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন