[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

সোনারগাঁয়ে জ্বালানি পরিস্থিতি পর্যবেক্ষণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন



সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :  নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারে অনিয়ম প্রতিরোধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করা হয়েছে। 

রোববার (৮ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার সোনাখালী ও কাঁচপুর এলাকায় এই অভিযান চালানো হয়।


​কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনীম এই অীভযানে নেতৃত্ব দেন।


​অভিযান চলাকালে কাঁচপুর এলাকার একটি ফিলিং স্টেশন বন্ধ পাওয়া যায়। অন্যদিকে, সোনাখালী এলাকার 'মেসার্স আবাদী ফিলিং স্টেশন' এবং কাঁচপুরের 'এস ইন্টারন্যাশনাল ফিলিং স্টেশন' পরিদর্শন করেন ভ্রাম্যমাণ আদালত।


​পরিদর্শনকালে দেখা যায়, খোলা থাকা স্টেশনগুলো নির্ধারিত সীমার মধ্যে জ্বালানি বিক্রি করছে। ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্ট স্টেশনগুলোর স্টক রেজিস্টার ও প্রয়োজনীয় নথিপত্র যাচাই করেন। তবে পরিদর্শনকালে আবাদী ফিলিং স্টেশনে অকটেন সরবরাহ বন্ধ পাওয়া যায়। পরে তাদের কাগজপত্র যাচাই শেষে নির্দিষ্ট পরিমাণ জ্বালানি বিক্রির বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করা হয়।


​বিপরীতে, এস ইন্টারন্যাশনাল ফিলিং স্টেশনে ক্রেতাদের যথাযথভাবে বিক্রয় রশিদ প্রদানসহ নিয়ম অনুযায়ী তেল বিক্রি করতে দেখা গেছে। তবে সার্বিকভাবে স্টেশনগুলোতে অকটেনের মজুদ নেই বললেই চলে এমন চিত্র উঠে এসেছে।

​অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনীম জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী জ্বালানি তেলের মজুদ ও বিক্রয় নিশ্চিত করতে এই তদারকি চালানো হয়েছে। তিনি বলেন:

​জ্বালানি সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের কৃত্রিম সংকট বা অনিয়ম প্রতিরোধে প্রশাসনের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন