নারায়ণগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত প্রশাসক হিসেবে অধ্যাপক মামুন মাহমুদ নির্বাচিত হওয়ায় জেলাজুড়ে বইছে আনন্দের জোয়ার।
এক বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার ও পরিচ্ছন্ন ভাবমূর্তির অধিকারী এই নেতার বিজয়ে জেলার সর্বস্তরের মানুষের মাঝে নতুন করে আশাবাদ সৃষ্টি হয়েছে। দায়িত্ব গ্রহণের আগেই তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছায় সিক্ত করছেন স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক সহকর্মী এবং সাধারণ মানুষ।
নির্বাচনী ফলাফল ঘোষণার পর থেকেই নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
স্থানীয়দের মতে, অধ্যাপক মামুন মাহমুদের মতো একজন মেধাবী ও সৎ মানুষের জেলা পরিষদের নেতৃত্বে আসা সময়ের দাবি ছিল। তাঁরা মনে করেন, তাঁর এই বিজয় কেবল একজন ব্যক্তির জয় নয়, বরং এটি স্বচ্ছতা ও আদর্শিক রাজনীতির প্রতিফলন।
নারায়ণগঞ্জের বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে কথা বলে জানা গেছে, তাঁরা নবনির্বাচিত প্রশাসকের মেধা ও দূরদর্শী নেতৃত্বের ওপর গভীর আস্থা রাখছেন।
পেশাগত জীবনে শিক্ষকতা এবং দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক মামুন মাহমুদ বরাবরই তাঁর নম্রতা ও কর্মনিষ্ঠার জন্য প্রশংসিত।
স্থানীয়রা মনে করছেন, তাঁর সুদীর্ঘ রাজনৈতিক পথচলা এবং প্রশাসনিক দক্ষতা নারায়ণগঞ্জ জেলা পরিষদকে একটি মডেল প্রতিষ্ঠানে পরিণত করতে সহায়ক হবে। অধ্যাপক মামুন মাহমুদ একজন সৎ ও অভিজ্ঞ মানুষ। তাঁর হাত ধরে জেলার উন্নয়ন কর্মকাণ্ডে যে স্থবিরতা ছিল তা দূর হবে এবং জেলা পরিষদ নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আমরা বিশ্বাস করি।
নারায়ণগঞ্জ জেলার সামগ্রিক উন্নয়ন ও জনকল্যাণে অধ্যাপক মামুন মাহমুদের এই নতুন যাত্রা সফল হোক- এটাই এখন জেলাবাসীর প্রত্যাশা।

একটি মন্তব্য পোস্ট করুন