বিএনপি নেতার বিরুদ্ধে আরেক বিএনপি নেতার মাদক শেল্টার দেওয়ার অভিযোগ
সোমবার (২০ এপ্রিল) বিকেলে উপজেলার আষাঢ়িয়ারচর এলাকায় পিরোজপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আবু বকর সিদ্দিক এবং ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল বেপারীসহ স্থানীয় নেতাকর্মীরা।
সংবাদ সম্মেলনে আব্দুর রউফ দাবি করেন, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছেন। তিনি বলেন, ঈদের সময় মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়ে বক্তব্য দেওয়ার পর থেকেই তাকে ও তার পরিবারকে জড়িয়ে মিথ্যাচার করা হচ্ছে।
তিনি আরও অভিযোগ করেন, আব্দুল জলিল নিজেই মাদক ব্যবসায়ীদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে থাকেন এবং তার ব্যক্তিগত দুইজন গাড়িচালকের মাধ্যমে মাদক ব্যবসা পরিচালনা করা হয়। এছাড়া একটি অবৈধ চুনা কারখানা থেকে মাসোহারা নেওয়ার বিষয়টি নিয়েও তিনি জলিলের বিরুদ্ধে অভিযোগ তোলেন। রউফের দাবি, মাসোহারা সংক্রান্ত বিরোধের জের ধরেই তাকে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে।সরকারি জমিতে দোকান নির্মাণ করে ভাড়া আদায়ের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এসব দোকান আওয়ামী লীগ সরকারের সময়েই গড়ে উঠেছে এবং এর সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই।
এছাড়া সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেনকেও জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বিষয়টি দলের শীর্ষ নেতাদের কাছে তুলে ধরে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথাও জানান আব্দুর রউফ।
অন্যদিকে, অভিযুক্ত আব্দুল জলিল এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি আব্দুর রউফের বিরুদ্ধে যেসব বক্তব্য দিয়েছেন তা সত্য। নিজের দোষ আড়াল করতেই রউফ এ ধরনের অভিযোগ করছেন বলে দাবি করেন তিনি।
এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিষয়টি দ্রুত সমাধান না হলে দলীয় শৃঙ্খলা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন