মোগরাপাড়া ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিন
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে মোগরাপাড়া ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণসহ দেশবাসীকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিন।
সোমবার (১৩ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি এই শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বার্তায় আশরাফ উদ্দিন বলেন, পুরাতন বছরের সকল দুঃখ, গ্লানি ও ব্যর্থতাকে পেছনে ফেলে নতুনের আহবানে আমাদের এগিয়ে যেতে হবে। উৎসবমুখর এই নববর্ষ প্রতিটি মানুষের জীবনে নিয়ে আসুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি।
নতুন বছর হোক সামনের দিকে এগিয়ে যাওয়ার নতুন শপথ।
তিনি আরও বলেন, আসুন আমরা ব্যক্তিগত ও রাজনৈতিক ভেদাভেদ ভুলে দেশমাতৃকার কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করি। আমাদের লক্ষ্য হওয়া উচিত একটি সুন্দর, সমৃদ্ধ এবং স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা। নতুন বছরে মোগরাপাড়া ইউনিয়নসহ সারা দেশে সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হোক এই প্রত্যাশা করি।
তিনি সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং নতুন বছরে সুন্দর আগামীর জন্য সবাইকে একযোগে কাজ করার উদাত্ত আহ্বান জানান।

একটি মন্তব্য পোস্ট করুন