নোয়াগাও ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আসাদুল্লাহ মোল্লার নির্বাচনী মতবিনিময় সভা
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : সোনারগাঁওয়ের নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আসাদুল্লাহ মোল্লার উদ্যোগে এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পরমেশ্বরী এলাকায় এ সভার আয়োজন করা হয়। এতে নোয়াগাঁও ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
সোনারগাঁও থানা ওলামা দলের সভাপতি ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান প্রার্থী আসাদুল্লাহ মোল্লা।
সভায় উপস্থিত স্থানীয় বাসিন্দারা আসাদুল্লাহ মোল্লার প্রতি তাদের একাত্মতা ও পূর্ণ সমর্থন প্রকাশ করেন। বক্তারা বলেন, আসাদুল্লাহ মোল্লা আমাদের এই মাটির সন্তান। বিপদে-আপদে তাকে আমরা সবসময় পাশে পাই। এলাকার উন্নয়নের স্বার্থে এবং সঠিক নেতৃত্ব পেতে আমরা তাকেই আসন্ন নির্বাচনে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।
আসাদুল্লাহ মোল্লা বলেন, আমি নির্বাচিত হতে পারলে নোয়াগাঁও ইউনিয়নকে একটি তিলোত্তমা ও আধুনিক মডেল ইউনিয়নে রূপান্তর করবো। রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন হবে আমার অগ্রাধিকার। এছাড়া তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংমুক্ত একটি নিরাপদ জনপদ গড়ে তোলাই হবে আমার মূল লক্ষ্য।
এসময় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা আসাদুল্লাহ মোল্লার সততা ও জনসেবার মানসিকতার ভূয়সী প্রশংসা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াগাঁও ইউনিয়ন ৩নং ওয়াড বিএনপি সাধারণ সম্পাদক ইসহাক মিয়া, সোনারগাঁও থানা বিএনপি আহবায়ক কমিটির সদস্য আমিনুল ইসলাম, মোগড়াপাড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, মোগড়াপাড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক রাসেল আহমেদ, সোনারগাঁও থানা ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি কামাল হোসেন, আজহারুল ইসলাম, সোহাগসহ স্থানীয় এলাকাবাসী ও নেতাকর্মী।
এদিকে, এই মতবিনিময় সভাকে ঘিরে এলাকায় একটি সুন্দর ও প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি উৎসবমুখর রূপ নেয়, যা উপস্থিত সবার মাঝে এক স্মরণীয় মুহূর্ত হয়ে থাকে।

একটি মন্তব্য পোস্ট করুন