র্যাবের অভিযানে বিপুল মাদক উদ্ধার, গ্রেপ্তার-২
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের এক সফল অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার কর
শনিবার (৪ এপ্রিল) ভোর রাতে উপজেলার চেঙ্গাইল এলাকায় পরিচালিত এ অভিযানে র্যাব সদস্যরা ১০২৩ বোতল ফেনসিডিল ও স্কাফ, ২৬ কেজি গাঁজা এবং বিদেশি মদ উদ্ধার করে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন ফরিদপুর জেলার বোয়ালমারী থানার ভন্ডবাসা এলাকার মৃত ওয়াদুদ মোল্লার ছেলে সুজন মোল্লা (২১) এবং সোনারগাঁ থানার বাসটেকি এলাকার মৃত নাসির উদ্দিনের ছেলে জাবেদ (৩৫)।
র্যাব-১১ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, নারায়ণগঞ্জের একটি চৌকস দল ভোর ৪টা ৩০ মিনিটের দিকে চেঙ্গাইল এলাকায় অভিযান পরিচালনা করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে যে, তারা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে তারা সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদক সংগ্রহ করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নারায়ণগঞ্জ ও ঢাকার বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
র্যাব জানায়, মাদকের ভয়াবহতা থেকে যুব সমাজকে রক্ষা করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে তারা বদ্ধপরিকর।
এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিবুল্লাহ জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং মাদক নির্মূলে পুলিশসহ সংশ্লিষ্ট সকল সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।

একটি মন্তব্য পোস্ট করুন