সোনারগাঁয়ে মাদ/কসহ রাজবাড়ীর এক যুবক গ্রেফ/তার
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশের বিশেষ অভিযানে এক কেজি গাঁজাসহ মোঃ হেলাল শরীফ (২৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। রোববার (২৯ মার্চ) দুপুরে উপজেলার মেঘনা ঘাট এলাকার ফ্রেশ কোম্পানির ট্রান্সপোর্ট ওয়ার্কশপের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটককৃত হেলাল শরীফ রাজবাড়ী সদর উপজেলার খান খানাপুর গ্রামের মোঃ মুকুল শরীফের ছেলে। বর্তমানে তিনি সোনারগাঁয়ের প্রতাপেরচর এলাকায় গফুর মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানার এসআই (নিরস্ত্র) মাছুম লাভলু ও তার সঙ্গীয় ফোর্স মেঘনা ঘাট ফ্রেশ কোম্পানির ২নং গেট সংলগ্ন পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করেন। এসময় সন্দেহভাজন হেলাল শরীফকে তল্লাশি করে তার কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ২০ হাজার টাকা।
এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিববুল্লাহ জানান, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত মাদকসহ আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন