[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

সোনারগাঁয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, সিলিন্ডার বিস্ফোরণে আহত ৫

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন

 


সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নোয়াগাঁও বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাত (বুধবার) আনুমানিক সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। আগুন নেভাতে গিয়ে অন্তত পাঁচজন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ রূপ নেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, দোকানগুলোতে একাধিক গ্যাস সিলিন্ডার মজুত থাকায় একের পর এক বিস্ফোরণ ঘটে, যা আগুনের তীব্রতা আরও বাড়িয়ে দেয়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মোতালেব মিয়া, নাসির উদ্দিন ও আলী হোসেন জানান, প্রতিদিনের মতো রাত ১০টার দিকে দোকান বন্ধ করে তারা বাড়ি ফিরে যান। পরে আগুনের খবর পেয়ে এসে দেখেন, তাদের দোকানসহ সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে তাদের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে বলে তারা দাবি করেন।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নেভাতে গিয়ে পাঁচজন আহত হন, যাদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ আকার ধারণ করে।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন