[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

সোনারগাঁয়ে প্রবাসীদের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন ও ঈদ উপহার বিতরণ

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন



সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: প্রবাসে থাকা দেশপ্রেমিক ভাইদের ভালোবাসা ও সহযোগিতায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অসহায় ও মৌলিক সুবিধা বঞ্চিত কিছু পরিবারের মাঝে ঈদের আনন্দ পৌঁছে দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে S.Remittance Unity Association-SRUA (সোনারগাঁও রেমিটেন্স ইউনিটি এসোসিয়েশন)।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সংগঠনটি এলাকার সুবিধাবঞ্চিত পরিবারের মা-বোনদের মাঝে সেলাই মেশিন উপহার প্রদান করে। এছাড়াও যেসব পরিবারে সেলাই মেশিন পরিচালনার মতো কেউ নেই, তাদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

সংগঠনের দায়িত্বশীল কয়েকজন জানান, তাদের মূল লক্ষ্য হচ্ছে সোনারগাঁওয়ের সকল প্রবাসী, দেশের স্বচ্ছল ব্যক্তি এবং সমাজের বিত্তবানদের সহযোগিতায় এলাকার প্রতিটি পরিবারকে স্বাবলম্বী করে তোলা। তারা বিশ্বাস করেন, এককালীন সহায়তার চেয়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই দারিদ্র্য দূরীকরণের কার্যকর উপায়।

তারা আরও বলেন, “আমরা চাই সোনারগাঁওয়ের প্রতিটি পরিবার নিজের পায়ে দাঁড়াক। সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা এই ঈদে কিছু পরিবারের পাশে দাঁড়িয়েছি এবং ভবিষ্যতেও আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।”

স্থানীয়রা সংগঠনটির এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং সমাজের অন্যান্য বিত্তবান ও প্রবাসীদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন