সোনারগাঁয়ে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের আহবানে বিএনপি নেতা হারুন অর রশিদ হিরনের ঈদ শুভেচ্ছা
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সোনারগাঁ উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন মোগরাপাড়া ইউনিয়ন ৫নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: হারুন অর রশিদ হিরন। এক বার্তায় তিনি দেশবাসী ও বিশেষ করে সোনারগাঁবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
শুভেচ্ছা বার্তায় হারুন অর রশিদ হিরন বলেন, মাসব্যাপী সিয়াম সাধনার পর ঈদুল ফিতর আমাদের মাঝে বয়ে আনে অনাবিল আনন্দ ও প্রশান্তি। এই ঈদ কেবল ব্যক্তিগত উদযাপনের উৎসব নয়, বরং এটি সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের অটুট বন্ধন গড়ে তোলার এক মহান সুযোগ।
তিনি সাম্য ও ভ্রাতৃত্বের চেতনায় উজ্জীবিত হওয়ার আহ্বান জানিয়ে আরও বলেন, আমাদের মূলমন্ত্র হওয়া উচিত পারস্পরিক ভালোবাসা ও সামাজিক দায়বদ্ধতা। ঈদের এই পবিত্র ক্ষণে আসুন আমরা যার যার সামর্থ্য অনুযায়ী সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়াই। সবার সাথে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মধ্যেই ঈদের প্রকৃত সার্থকতা নিহিত।
পরম করুণাময় আল্লাহ তায়ালার দরবারে প্রার্থনা জানিয়ে এই নেতা বলেন, মানুষের জীবন থেকে সকল দুঃখ-জরা ও মালিন্য দূরীভূত হোক। প্রতিটি ঘরে প্রবাহিত হোক সুখ-শান্তি ও সমৃদ্ধির ধারা।
শুভেচ্ছা বার্তার শেষাংশে তিনি সোনারগাঁ উপজেলার প্রতিটি মানুষের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আবারও সবাইকে 'ঈদ মোবারক' জানান।

একটি মন্তব্য পোস্ট করুন