[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

অর্ধ-উলঙ্গ অবস্থায় দৌড়ে পালালো নোয়াগাঁওয়ের শীর্ষ সন্ত্রাসী ও নারী লোভী " ওয়াজকরুনী"

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন

 


নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের চরকামালদি এলাকায় ‘ওয়াজকরুনী’ নামে এক নারী লোভী ও শীর্ষ সন্ত্রাসী নানা অপকর্মের অভিযোগ উঠেছে।  

গতকাল বৃহস্পতিবার বিকেলে একটি খামার বাড়িতে নারী এনে দলবদ্ধভাবে অনৈতিক কাজ করার সময় পুলিশ ও এলাকাবাসীর হস্তক্ষেপে ঘটনাস্থল থেকে অর্ধ-উলঙ্গ অবস্থায় দৌড়ে পালিয়ে যায় এই মাদক কারবারি, নারী ব্যবসায়ী, ডাকাত সর্দার শীর্ষ সন্ত্রাসী ওয়াজকরুনী।  

ইতোমধ্যেই অনৈতিক কাজের সময় আটকৃত মেয়ের বক্তব্য ও তার দৌড়ে পালিয়ে যাওয়ার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। 

এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে সে ও তার সহযোগীরা এলাকায় নানা ধরনের অনৈতিক ও অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন। কেউ প্রতিবাদ করতে গেলেই তার বিরুদ্ধে থানায় মামলা ও তাকে প্রাণনাশের হুমকি প্রদান করে ভয়ভীতি দেখায়। 

স্থানীয় সূত্রে অভিযোগ, স্থানীয় প্রভাবশালী সুরজিত এর প্রোজেক্ট দেখাশোনার আড়ালে সেখানে বিভিন্ন সময় নারী এনে অনৈতিক কর্মকাণ্ড, মাদক ব্যবসা, জুয়া এবং অন্যান্য অপরাধ সংঘটিত হয়ে আসছে। এতে করে এলাকার সামাজিক পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে বাসিন্দারা জানিয়েছেন।

সাম্প্রতিক এক ঘটনায়, গতকাল সন্ধ্যায় আইনশৃঙ্খলা বাহিনীর একটি অভিযান চলাকালে ঘটনাস্থলে অনৈতিক কর্মকাণ্ড চলছিল বলে অভিযোগ রয়েছে। এ সময় অভিযানের উপস্থিতি টের পেয়ে ওয়াজকরুনী  ও তার কয়েকজন সহযোগী দ্রুত অর্ধ-উলঙ্গ অবস্থায়  ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা গেছে। স্থানীয়দের দাবি, ঘটনাস্থল থেকে এক নারীসহ কিছু আলামত ও অস্ত্র উদ্ধার করা হয়েছে।

এলাকাবাসীর আরও অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার করেন এবং তার বিরুদ্ধে অটোচুরি, ডাকাতি সহ নানা অপরাধের অভিযোগ রয়েছে। তারা বলেন, তার কর্মকাণ্ডে এলাকার যুবসমাজ মাদকাসক্ত হয়ে পড়ছে এবং অপরাধের দিকে ঝুঁকছে।

একাধিক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা দীর্ঘদিন ধরে আতঙ্কের মধ্যে আছি। দ্রুত তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। 

এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। 

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন