[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

সোনারগাঁয়ে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন



সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের সোনাপুর এলাকায় সাবরিয়া আক্তার অনিয়া (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩০ মার্চ) রাতে নিহতের নিজ ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।


​প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ ও স্বজনরা। নিহত সাবরিয়া চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার বাড়িয়াখালী গ্রামের মৃত নিজাম উদ্দিনের মেয়ে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সাবরিয়া তার স্বামী সায়েম মিশেলের সঙ্গে সোনাপুর এলাকায় বসবাস করতেন। তাদের সংসারে দুটি পুত্র সন্তান রয়েছে। তবে দীর্ঘ দিন ধরেই নানা পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য ও কলহ চলে আসছিল।


​ঘটনার দিন রাত আনুমানিক ৮টার দিকে সাবরিয়া নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। স্বজনরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় নিহতের মা ফেরদৌস আরা বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করেছেন। তিনি জানান, দীর্ঘদিনের পারিবারিক টানাপোড়েন ও অভিমান থেকেই সাবরিয়া এমন পথ বেছে নিয়েছেন বলে তাদের ধারণা।


​সোনারগাঁ থানার ওসি (তদন্ত) রাশেদুল হাসান খান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। আপাতত একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখতে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন