[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

নারায়ণগঞ্জে অবৈধ সিসা কারখানায় অভিযান, বিপুন সংখ্যক ব্যাটারি জব্দ ও মামলা

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন

 


সোনারগাঁ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধ সিসা কারখানার বিরুদ্ধে  অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ এসব কারখানার বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের নিয়মিত অভিযানকে স্বাগত জানিয়েছে এলাকাবাসী।

মঙ্গলবার (৩১ মার্চ) সকালে উপজেলার সাদিপুর ইউনিয়নের কৃষ্ণপুর এলাকায় পরিচালিত অভিযানে অবৈধ দুটি সিসা কারখানা গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত।

অভিযান চলাকালে বিপুল পরিমাণ ব্যবহৃত ব্যাটারি উদ্ধার করা হয়, যা থেকে অবৈধভাবে সিসা উৎপাদন করা হচ্ছিল। এসব কারখানায় পরিবেশ দূষণের পাশাপাশি মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছিল বলে জানান সংশ্লিষ্টরা।

প্রশাসন সূত্রে জানা যায়, এ ধরনের অবৈধ কারখানায় ব্যাটারি গলানোর সময় বিষাক্ত ধোঁয়া ও রাসায়নিক পদার্থ ছড়িয়ে পড়ে, যা আশপাশের বাতাস, মাটি ও পানি দূষিত করে। ফলে শিশু, বৃদ্ধসহ স্থানীয় বাসিন্দাদের শ্বাসকষ্ট, ত্বকের রোগ এবং দীর্ঘমেয়াদে ক্যান্সারের মতো জটিল রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে।

এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁ থানার তদন্ত ওসি রাশেদুল হাসান খান, সাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান ভূইয়া মাসুমসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।


নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত জানান, অবৈধ সিসা কারখানাগুলোর বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ও মামলা দায়ের করা হচ্ছে। পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এলাকাবাসীর দাবি, জনস্বার্থে এ ধরনের অভিযান আরও জোরদার করা হলে সোনারগাঁকে পরিবেশ দূষণের হাত থেকে রক্ষা করা সম্ভব


এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন