[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

চেকপোষ্টে জাপান প্রবাসীর গাড়িতে ডাকাতি: মালামাল উদ্ধারসহ ৫ ডাকাত গ্রেফতার

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন

 


সোনারগাঁ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দর এলাকায় সংঘটিত পৃথক দুটি ডাকাতির ঘটনায় জড়িত ৫ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় জাপান প্রবাসীর লুট হওয়া সাড়ে ৮ ভরি স্বর্ণালংকার ও বন্দরে বিদ্যুৎ কেন্দ্রে ডাকাতির ঘটনায় খোয়া যাওয়া একটি শটগান উদ্ধার করা হয়েছে।

সোমবার(১৩ জুলাই) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি এ তথ্য নিশ্চিত করেন।

​পুলিশ সুপার জানান, গত ৮ জুলাই জাপান প্রবাসী এক ব্যক্তি সপরিবারে ব্যক্তিগত গাড়িতে ঢাকা যাচ্ছিলেন। পথে সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজার সামনে পৌঁছালে ডাকাতরা কৌশলে গাড়িটি থামায়। এরপর অস্ত্রের মুখে জিম্মি করে ওই প্রবাসীর নগদ টাকা, মোবাইল ফোন ও প্রায় সাড়ে ৮ ভরি স্বর্ণালংকারসহ মালামাল লুট করে নিয়ে যায়। এই ঘটনায় চট্টগ্রামের জোরারগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের সর্দার কবির হোসেনসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে লুট হওয়া স্বর্ণালংকারসহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয়েছে। এ মামলায় এখনো একজন আসামি পলাতক রয়েছে।

​অন্যদিকে, গত ২ জুলাই বন্দর এলাকার ১১০ কেভি বিদ্যুৎ কেন্দ্রে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা সেখানে দায়িত্বরত আনসার সদস্যদের ওপর হামলা চালিয়ে তাদের কাছে থাকা দুটি শটগান লুট করে নিয়ে যায়। এই ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে রূপগঞ্জ থেকে ডাকাত দলের সর্দার ফারুক হোসেন ওরফে ‘আইস ফারুক’কে গ্রেফতার করে। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে লুট হওয়া শটগানগুলোর মধ্যে একটি উদ্ধার করা হয়।

​পুলিশ সুপার আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। পলাতক আসামিদের গ্রেফতার এবং বাকি মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন