[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

সোনারগাঁয়ে 'ওয়ান স্টুডেন্ট ওয়ান ট্রি' কর্মসূচি উদ্বোধন করলেন : এমপি পুত্র সজিব

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন

 


সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সংহতি জানিয়ে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের উদ্যোগে সোনারগাঁয়ে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগের আওতায় আগামী পাঁচ বছরে উপজেলায় ২ লাখ বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

​এই কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার লক্ষীবরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণের মাধ্যমে "ওয়ান স্টুডেন্ট ওয়ান ট্রি" কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। এদিন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণের পাশাপাশি স্থানীয় নতুন সড়কের পাশেও বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের পুত্র খাইরুল ইসলাম সজিব।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, শিক্ষার্থীদের হাতে একটি করে গাছ তুলে দেওয়ার মূল উদ্দেশ্য হলো তাদের মধ্যে পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং বৃক্ষপ্রেমের চেতনা জাগিয়ে তোলা। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর। তাদের হাত ধরেই আমরা একটি সবুজ, পরিবেশবান্ধব ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে চাই।

​তিনি স্থানীয়দের উদ্দেশ্যে আরও বলেন, আগামী পাঁচ বছরে সোনারগাঁয়ে ২ লাখ বৃক্ষরোপণের যে লক্ষ্যমাত্রা আমরা নিয়েছি, তা বাস্তবায়নে সর্বস্তরের মানুষকে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসতে হবে। সবাই অন্তত একটি করে গাছ লাগাবেন এবং তার সঠিক পরিচর্যা করবেন, যাতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা একটি সবুজ ও সুন্দর পৃথিবী রেখে যেতে পারি।

​অনুষ্ঠানে লক্ষীবরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থীর হাতে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা তুলে দেওয়া হয়।

​উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন,নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মো. সেলিম হোসেন দিপু, ওলামাদলের আহ্বায়ক মাওলানা ওমর ফারুকসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

​সবুজ সোনারগাঁ গড়ার এই মহতী উদ্যোগটি স্থানীয় সচেতন মহলে বেশ প্রশংসিত হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এই কর্মসূচি চলমান থাকবে।


এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন