[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

খেলাধুলা ও সুস্থ বিনোদনই তরুণদের মাদক থেকে ফেরাতে পারে: এমপি মান্নান

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন

 


সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেছেন, আমাদের তরুণ সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে হলে নিয়মিত খেলাধুলার বিকল্প নেই। শরীর ও মনকে সচল রাখতে মাঠে খেলাধুলার চর্চা বাড়াতে হবে। খেলাধুলাই পারে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে।

​শনিবার (১৮ জুলাই) দুপুরে সোনারগাঁয়ের ঐতিহ্যবাহী মেঘনা শিল্পনগরী উচ্চ বিদ্যালয় মাঠে ‘সেলিম-সাঈদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ (সিজন-২)’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

যুবদল নেতা খাইরুল ইসলাম সজীবের সার্বিক তত্ত্বাবধানে ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

​মাদক ব্যবসায়ীদের কঠোর হুঁশিয়ারি দিয়ে এমপি মান্নান বলেন, মাদক নিয়ে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। নতুন আইনের মাধ্যমে মাদকসহ ধরা পড়লে জামিন পাওয়ার কোনো সুযোগ থাকবে না, এমনকি ফাঁসিও হতে পারে। তাই সময় থাকতে নিজের ও পরিবারের কথা চিন্তা করে মাদকসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে ফিরে আসুন।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সোনারগাঁ থানার তদন্ত ওসি আনোয়ার হোসেন,পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আতাউর রহমান, সহ-সভাপতি রফিকুল ইসলাম, মনিরুজ্জামান, জয়নাল আবেদীন ও মাসুম রানা।

​এছাড়া জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি হারুন-অর-রশিদ মিঠু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নুরে ইয়াসিন নোবেল, কাউসার আহমেদ,হযরত আলী রানা ও সাইদুর রহমান শাকিল, মো: সবুজ মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​উল্লেখ্য, এবারের টুর্নামেন্টে মোট ৩২টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী ম্যাচে সোনারগাঁও পৌরসভা সূর্য সৈনিক একাদশের মুখোমুখি হয় শরীয়তপুর সুপার এলিভেন।

​নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকবিরোধী লড়াইয়ে খেলাধুলার ভূমিকা নিয়ে এমপি আজহারুল ইসলাম মান্নানের এমন উদ্যোগ এবং বক্তব্য স্থানীয় সচেতন মহলে ইতিবাচক সাড়া ফেলেছে। তিনি মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি মাঠ পর্যায়ের যুব সমাজকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন