[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের অপরাধে সোনারগাঁয়ে ১৪ জন কারাদণ্ড

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন


 


সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ব্যস্ততম মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় ফুটপাত দখল এবং সড়কে অবৈধভাবে অটো ও সিএনজি, বাস পার্কিং করার অভিযোগে ১৫ জনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। অভিযানে ১৪ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড এবং একজনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।


বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়। অভিযানে সোনারগাঁও থানা পুলিশ, আনসার, স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা এবং জনপ্রতিনিধিরা অংশ নেন।


প্রশাসন জানায়, মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফিডার রোড দীর্ঘদিন ধরে ফুটপাত দখল এবং যত্রতত্র অটো-সিএনজি পার্কিংয়ের কারণে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছিল। বিশেষ করে এইচএসসি পরীক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা এবং সড়কে অবৈধভাবে যানবাহন পার্কিংয়ের দায়ে ১৫ জন দোকানদার ও অটো-সিএনজি চালককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত ১৩ জনকে পাঁচ দিনের এবং একজনকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশ টাকা অর্থদণ্ড দেন। এছাড়া সড়ক পরিবহন আইনে একজনকে তিন হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।


অভিযানে সোনারগাঁ থানার ওসি গোলাম সারোয়ার, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূরুল ইসলাম, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমানসহ প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত বলেন, অবৈধ দখল ও সড়কে যত্রতত্র পার্কিং বন্ধে একাধিকবার মাইকিং ও সতর্ক করা হয়েছে। অটো-সিএনজির জন্য নির্ধারিত স্ট্যান্ড থাকা সত্ত্বেও চালকেরা নিয়ম মানছেন না। স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের মাধ্যমে সচেতন করার পরও তারা আইন অমান্য করেছেন। বুধবারও এইচএসসি পরীক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে সবাইকে সতর্ক করা হয়েছিল। এরপরও পরিস্থিতির উন্নতি না হওয়ায় বৃহস্পতিবার আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।


তিনি আরও বলেন, আজকের অভিযান সতর্কতামূলক। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পরবর্তী সময়ে আইন অমান্যকারীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।


সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, মোগরাপাড়া চৌরাস্তার দুই পাশে প্রতিনিয়ত যানজট সৃষ্টি হচ্ছিল। জনদুর্ভোগ কমাতে পরিচালিত অভিযানে ১৫ জনকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত ১৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং একজনকে অর্থদণ্ড দেন। পরে সাজাপ্রাপ্তদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন