[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

চক্ষু ও ডায়াবেটিস পরীক্ষা নিয়ে ষোল্লপাড়ায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন




সোনারগাঁ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ষোল্লপাড়া গ্রামে মানবকল্যাণ সংগঠনের উদ্যোগে একদিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (১০ জুলাই) সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে পানাম নগর চক্ষু হাসপাতাল ও ইনসাফ হাসপাতাল থেকে আগত চক্ষু ও ডায়াবেটিস বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্যসেবা প্রদান করেন। এ সময় রোগীদের চক্ষু পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষা এবং রক্তের গ্রুপ নির্ণয়ের সুবিধা দেওয়া হয়।


আয়োজক সূত্রে জানা যায়, ষোল্লপাড়া ও সোনারগাঁ পৌরসভার বিভিন্ন এলাকার নারী, পুরুষ, শিশু ও বয়স্কসহ বিপুল সংখ্যক মানুষ এ কর্মসূচির মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। পাশাপাশি উপস্থিত রোগীদের বিভিন্ন স্বাস্থ্যবিষয়ক পরামর্শ ও সচেতনতামূলক দিকনির্দেশনা প্রদান করা হয়।

স্থানীয়দের ভাষ্য, মানবকল্যাণ সংগঠন দীর্ঘদিন ধরে এলাকার মানুষের কল্যাণে চিকিৎসা, শিক্ষা, ক্রীড়া, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। পাশাপাশি মাদক, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সংগঠনটি নিয়মিত কাজ করছে।


সংগঠনের পক্ষে ইঞ্জিনিয়ার মোঃ বাবুল মোল্লা বলেন, আমি এই গ্রামের সন্তান হিসেবে এলাকার সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে সমাজ থেকে মাদক, চুরি, ছিনতাইসহ সব ধরনের অপরাধ দূর করতে কাজ করছি। যুবসমাজকে সুপথে ফিরিয়ে আনতে ষোল্লপাড়া মানবকল্যাণ ও উন্নয়ন সংগঠন নিয়মিত বিভিন্ন সচেতনতামূলক ও জনকল্যাণমূলক কর্মসূচির আয়োজন করে আসছে।


তিনি আরও বলেন, সুস্থ সমাজ গঠনে স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সচেতনতার কোনো বিকল্প নেই। ভবিষ্যতেও এলাকার মানুষের কল্যাণে আরও বৃহত্তর পরিসরে কাজ করে যাবে মানবকল্যাণ সংগঠন।


মেডিকেল ক্যাম্পের আয়োজন করে ষোল্লপাড়া মানবকল্যাণ সংগঠন। কর্মসূচি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন সংগঠনের প্রবাসী সদস্যরা। এছাড়াও রাজিব, কামরুল, রনি, শাকিল, রিয়াদ, শাহাদাতসহ গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।


আয়োজকরা জানান, ভবিষ্যতেও জনকল্যাণমূলক এ ধরনের চিকিৎসাসেবা ও সামাজিক কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন