[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

সোনারগাঁয়ে এনসিপির পদযাত্রায় হাসনাত আব্দুল্লাহ

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন

 


সোনারগাঁ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তায় মঙ্গলবার বিকেলে আয়োজিত এক পথসভায় বন্যা পরিস্থিতি ও সরকারের কর্মকাণ্ড নিয়ে তীব্র সমালোচনা করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। ‘জুলাই পদযাত্রা’ উপলক্ষে আয়োজিত এই সভায় তিনি সরকারের কঠোর সমালোচনা করে বলেন, চট্টগ্রামের বন্যা কবলিত অঞ্চলে এখনও প্রয়োজনীয় ত্রাণ ও সাহায্য পৌঁছায়নি। একদিকে বন্যায় মানুষ মানবেতর জীবনযাপন করছে, অন্যদিকে সরকারের মন্ত্রীরা বিদেশ ভ্রমণে ব্যস্ত রয়েছেন।

​বন্যাদুর্গতদের জন্য সরকারের বরাদ্দের সমালোচনা করে তিনি বলেন, সরকার পার্বত্য চট্টগ্রাম অঞ্চল থেকে বছরে ৯০ হাজার কোটি টাকা রাজস্ব আদায় করে। অথচ বন্যার মতো ভয়াবহ দুর্যোগে জনগণের জন্য জনপ্রতি মাত্র ৩০ টাকা বরাদ্দ দেয়া হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক।

​শিক্ষামন্ত্রীর এইচএসসি পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ সম্বোধনের তীব্র নিন্দা জানিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, এই শিক্ষার্থীরা রাজপথে নেমেছিল বলেই এহসানুল হক মিলন শিক্ষামন্ত্রী ও সালাহউদ্দিন স্বরাষ্ট্রমন্ত্রী হতে পেরেছেন, এমনকি তারেক রহমান সরকার গঠনের সুযোগ পেয়েছেন। কিন্তু বর্তমান সরকার প্রতিটি ক্ষেত্রে তাদের দেয়া নির্বাচনী প্রতিশ্রুতি থেকে সরে গেছে। সরকার পতনের হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, জনগণ যদি আবারও রাজপথে আন্দোলনে নামে, তবে এই সরকারের পায়ের নিচে আর মাটি থাকবে না।

​মোগরাপাড়া চৌরাস্তায় অনুষ্ঠিত এই পথসভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন,যুবশক্তির সিনিয়র যুগ্ম আহবায়ক তুহিন মাহমুদ,সাকিল সাইফুল্লাহসহ জাতীয় যুবশক্তি ও ছাত্রশক্তির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন