[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

সোনারগাঁয়ে মসজিদের টাকার হিসাব নিয়ে বিরোধ: বাড়িতে হামলা, কুপিয়ে জখম ও গুলিবর্ষণ

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন

 


​সোনারগাঁ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি:সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নে একটি মসজিদের টাকার হিসাব নিয়ে কথা-কাটাকাটির জের ধরে এক যুবকের বাড়িতে সশস্ত্র হামলা, কুপিয়ে জখম, গুলিবর্ষণ ও লুটপাটের ঘটনা ঘটেছে।

শুক্রবার(৪ আগষ্ট) বিকেলে উপজেলার বস্তল উত্তরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

​স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, জামপুর ইউনিয়নের বস্তল উত্তরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের টাকার হিসাব-নিকাশ নিয়ে একই এলাকার মৃত জামাল উদ্দিনের ছেলে রুকনের সঙ্গে মৃত আবদুর দাইয়ানের ছেলে মো. হোসেনের (৪০) তর্কাতর্কি হয়। এর কিছুক্ষণ পর বিকেলে রুকনের নেতৃত্বে একদল অস্ত্রধারী সন্ত্রাসী দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে হোসেনের বাড়িতে হামলা চালায়।

​সন্ত্রাসীরা হোসেনকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় তার পরিবারের সদস্যরা তাকে বাঁচাতে এগিয়ে এলে তাদের ওপরও আক্রমণ চালানো হয়। এলাকায় আতঙ্ক ছড়াতে সন্ত্রাসীরা ঘরের দেয়ালে তিন রাউন্ড গুলিবর্ষণ করে।

​আহত হোসেনের বোন ইয়াসমিন অভিযোগ করেন, হামলাকারীরা হোসেনকে জখম করার পাশাপাশি ঘরে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় ঘরে রাখা নগদ কয়েক লাখ টাকা এবং আনুমানিক ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায় তারা।

​ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় এলাকাবাসী হোসেনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

​সংবাদ পেয়ে তালতলা বাজার তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) সেলিম সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে ভুক্তভোগী পরিবার।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন