[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত, অসহায় সালেহার পাশে- খায়রুল ইসলাম সজীব

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন


 


​সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: প্রায় ১০ বছর আগে মোগরাপাড়া চৌরাস্তায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাত-পা অচল হয়ে পড়ে সালেহার। সেই থেকে দীর্ঘদিন ধরে ভাঙাচোরা একটি কুঁড়েঘরে বিদ্যুৎ, আলো ও ন্যূনতম কোনো সুযোগ-সুবিধা ছাড়াই মানবেতর জীবনযাপন করছিলেন তিনি। অবশেষে সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায়  তাঁর এই করুণ পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিল স্থানীয় বিএনপি নেতৃত্ব।


​সালেহার দুরবস্থার কথা জানতে পেরে মানবিক সহায়তায় এগিয়ে আসেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের রাজনৈতিক সচিব খায়রুল ইসলাম সজীব।


 তাঁরই তাৎক্ষণিক উদ্যোগে ও সোনারগাঁও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সালে মুসা এবং যুগ্ম আহ্বায়ক আলামিনের নেতৃত্বে সালেহার অন্ধকার ঘরে বিদ্যুৎ সংযোগের পাশাপাশি ফ্যান ও লাইটের ব্যবস্থা করে দেওয়া হয়। একই সঙ্গে তাঁর হাতে তুলে দেওয়া হয় নগদ অর্থ সহায়তা।


​পরবর্তীতে সোনারগাঁ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মো. সেলিম হোসেন দিপু সালেহার বাড়িতে সরেজমিনে গিয়ে খোঁজখবর নেন। এ সময় তিনি সংসদ সদস্যের পক্ষ থেকে সালেহার জরাজীর্ণ ঘরের টিন সংস্কার, বয়স্ক ভাতার বন্দোবস্ত এবং ভবিষ্যতে প্রয়োজনীয় অন্যান্য সব ধরণের সহায়তার আশ্বাস দেন।


​ক্ষমতা নয়, রাজনীতি যে মূলত অসহায় মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোর অঙ্গীকার সালেহার পাশে দাঁড়িয়ে সেই প্রকৃত মানবিক রাজনীতিরই পরিচয় দিলেন তারা।


​এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। অচল সালেহার জীবনে যেন স্বস্তি ও সুস্থতা ফিরে আসে, স্রষ্টার দরবারে এখন সেই প্রার্থনাই সবার।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন