[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

শিক্ষার্থীদের স্কুল পালানো রুখতে সোনারগাঁয়ে দিনে দুইবার হাজিরার নির্দেশ - আসিফ আল জিনাত

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন

 


​সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বিদ্যালয় ছুটের প্রবণতা বা "স্কুল পালানো" রোধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিস। এখন থেকে উপজেলার সব মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় প্রতিদিন দুইবার শিক্ষার্থীদের উপস্থিতি (হাজিরা) গ্রহণ করা হবে।




​মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ সাঈদুর রহমান স্বাক্ষরিত এক কার্যালয় আদেশে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মহোদয়ের নির্দেশনার প্রেক্ষিতে উপজেলার সকল মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে এ আদেশ পাঠানো হয়েছে।


​শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার সকল মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, মাদ্রাসা ও কারিগরি) ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ক্লাসমুখী করা এবং তাদের স্কুল পালানোর মনোভাব দূর করতেই এই উদ্যোগ। নতুন নির্দেশনা অনুযায়ী, প্রতিদিন প্রথম ঘণ্টার শুরুতে একবার এবং টিফিনের পরের ঘণ্টার শুরুতে আরও একবার -মোট দুইবার শিক্ষার্থীদের হাজিরা নিতে হবে।


​সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, যেসব শিক্ষার্থী বিদ্যালয়ে অনুপস্থিত থাকবে, শ্রেণিশিক্ষকের মাধ্যমে তাদের অনুপস্থিতির সুনির্দিষ্ট কারণ খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে, যাতে প্রতিষ্ঠানে মোট শিক্ষার্থীর উপস্থিতি বৃদ্ধি পায়।


​ইতোমধ্যে নির্দেশনার অনুলিপি নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার ও জেলা শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট সকল শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সুপারের কাছে পাঠানো হয়েছে।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন