[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

কাঁচপুরে গ্যাস বিষ্ফোরণে দগ্ধ চারজনই না ফেরার দেশে

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন

 


সোনারগাঁ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গ্যাস লিকেজের গ্যাস বিষ্ফোরণে দগ্ধ চারজনই না ফেরার দেশে ঘটা ভয়াবহ বিস্ফোরণে চিকিৎসাধীন অবস্থায় দগ্ধ চারজনই মারা গেছেন। এর মধ্য দিয়ে এই দুর্ঘটনায় আর কেউ বেঁচে রইলেন না।

​গতকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দম্পতি শরীফ ও স্ত্রী রোজিনা। এর কিছুক্ষণ পরই মারা যান রোজিনার ভাই রিয়াজ। আর  শুক্রবার (১৬ অক্টোবর) সকালে মারা যান ওই বাড়ির কেয়ারটেকার রনি। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। প্রতিষ্ঠানটির আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

​হাসপাতাল সূত্রে জানা যায়, বিস্ফোরণে রোজিনার শরীরের ৬০ শতাংশ, শরীফের ৪০ শতাংশ, রিয়াজের ৪০ শতাংশ এবং রনির শরীরের ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল। গুরুতর দগ্ধ অবস্থায় তাদের ঢাকায় ভর্তি করা হয়েছিল। চিকিৎসকদের সর্বাত্মক প্রচেষ্টা সত্ত্বেও কাউকে বাঁচানো সম্ভব হয়নি।

​উল্লেখ্য, গত শনিবার (১০ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে নারায়ণগঞ্জের কাঁচপুরে গ্যাস লিকেজ থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুটি পরিবারের চারজন মারাত্মক দগ্ধ হন। এই মর্মান্তিক পরিণতির পর এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।


এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন