[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

সিদ্ধিরগঞ্জের ৭টি পূজামণ্ডপে অনুদান দিলেন এমপি মান্নান

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন

 



​

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : ​আসন্ন শারদীয় দুর্গোৎসব আনন্দময়, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সিদ্ধিরগঞ্জ থানার ৭টি পূজামণ্ডপে ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান প্রদান করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জনাব আজহারুল ইসলাম মান্নান।


​বুধবার (১৪ অক্টোবর) বিকেলে সোনারগাঁয়ের মেঘনা শিল্প এলাকায় অবস্থিত এমপির নিজস্ব বাসভবনে আয়োজিত এক সভার মাধ্যমে সংশ্লিষ্ট পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দের হাতে এ আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।


​ আজহারুল ইসলাম মান্নান বলেন, ধর্ম যার যার, উৎসব সবার।  সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনেরা যাতে পূর্ণ নিরাপত্তা, আনন্দ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, তা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। সকল ধর্মের মানুষের সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধই আমাদের মূল শক্তি। উৎসব উদযাপনে যেকোনো প্রয়োজনে আমি আপনাদের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব।


​অনুষ্ঠানে হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ সংসদ সদস্যের এই সম্প্রীতিমূলক ও মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ধন্যবাদ জানান। তারা আশা প্রকাশ করেন, অসাম্প্রদায়িক চেতনা ও পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় রেখে এবারও শারদীয় দুর্গোৎসব আনন্দ ও শান্তির মধ্য দিয়ে উদযাপিত হবে।


​এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শংকর কুমার, সাধারণ সম্পাদক, শিমন সরকার, সহসভাপতি, তিলোত্তমা সরকার, সিদ্ধিরগঞ্জ থানা পূজা উদযাপন কমিটির সভাপতি শিশির ঘোষ ওমর, সাধারণ সম্পাদক খোকন বর্মন, ​সোনারগাঁও উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি রিপন শীল।


​এছাড়াও সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন পূজামণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দুলাল দাস, মাধব দাস, শান্তি রঞ্জন, বকুল বিশ্বাস, পবিত্র বর্মন, স্বদেশ চক্রবর্তী, দিলীপ পোদ্দার, নির্মলসহ পূজা উদযাপন কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন