[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

সোনারগাঁয়ে কাচঁপুরে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন

 


সোনারগাঁ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি :  নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে চোর সন্দেহে মো.ফারুক (৪০) নামের এক যুবককে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দীর্ঘ ১০ দিন ঢাকার একটি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়েছে।

​নিহত ফারুক সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের ললাটি এলাকার সেরাজ উদ্দিনের ছেলে। এ ঘটনায় এর আগে একটি মারধরের মামলা দায়ের করা হলেও, মৃত্যুর পর সেটি হত্যা মামলায় রূপান্তর করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৯ অক্টোবর বিকেলে ললাটি এলাকার আমিনুল ভেন্ডার ও তার ভাগিনা অমিত হাসানসহ কয়েকজন ব্যক্তি ফারুককে তার বাড়ি থেকে ডেকে জনতা বাজার এলাকায় নিয়ে যান। সেখানে তাকে আটকে রেখে আমিনুল ভেন্ডারের বাড়ির বৈদ্যুতিক তার চুরির মিথ্যা অপবাদ দেওয়া হয়। পরে জনসম্মুখে তাকে এলোপাতাড়ি মারধর ও পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়। অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরবর্তীতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তার মৃত্যু হয়।

​নিহত যুবকের মা ওহেদা বেগম জানান, গত ২৯ অক্টোবর সংঘটিত এ ঘটনায় তিনি বাদি হয়ে আমিনুল ভেন্ডার ও অমিত হাসানসহ কয়েকজনকে আসামি করে সোনারগাঁ থানায় প্রথমে একটি মামলা করেছিলেন। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় ছেলের মৃত্যুতে তিনি এখন বিচার দাবি করে বলেন, আমার ছেলেকে বাজারের মধ্যে সবার সামনে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমি এই নির্মম হত্যাকাণ্ডে জড়িত সব অপরাধীর বিচার চাই।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, ফারুকের মৃত্যুর খবর পাওয়ার পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। ঢাকায় ময়নাতদন্ত শেষে রোববার রাতে তার লাশ ললাটি এলাকায় নিয়ে আসা হয়। তিনি আরও বলেন, এর আগে নিহতের মা বাদী হয়ে যে মামলাটি করেছিলেন, তা এখন হত্যা মামলায় রূপান্তরিত করা হবে। এই ঘটনায় পুলিশ ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে। আইন নিজ হাতে তুলে নিয়ে যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না এবং বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন